পঞ্চায়েতে গ্রামীন মেলা ও স্বাস্থ্য শিবির - Aaj Bikel
 পঞ্চায়েতে গ্রামীন মেলা ও স্বাস্থ্য শিবির

পঞ্চায়েতে গ্রামীন মেলা ও স্বাস্থ্য শিবির

Share This


রামনগর : পূর্ব মেদিনীপুরের রামনগর দেপাল পঞ্চায়েতে গ্রামীন মেলা ও স্বাস্থ্য শিবির | দেপাল শাসনবাড় আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে পঞ্চম বর্ষের নেতাজি গ্রামীণ মেলা ও প্রদর্শনী উপলক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আন্তঃস্কুল কুইজ এবং মহিলাদের রকমারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দেপাল হাইস্কুল সংলগ্ন পার্শ্বস্থ ময়দানে।

সংঘের যুগ্ম সম্পাদক রঞ্জন পাত্র ও মেকাইল আলি সাহা বলেন, "শিবিরে ১৫০ জন রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা করা হয় । কুইজে ১২ টা দল অংশগ্রহণ করে । বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হল । রকমারি প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া মহিলাদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে"। এ দিন উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি,পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস, বিশিষ্ট সমাজসেবী উত্তম বারিক, সমাজসেবী দীপক সার, দেপাল গ্রাম পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবি, জেলা পরিষদ সদস্য অশোক বিশাল, সমাজসেবী সেক মৈদুল,সমবায়ী রাধাগোবিন্দ দত্ত প্রমুখ।

কোন মন্তব্য নেই: