গুরুগ্রামে স্কুলবাসে অগ্নিসংযোগ, কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্সিপাল - Aaj Bikel
গুরুগ্রামে স্কুলবাসে অগ্নিসংযোগ, কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্সিপাল

গুরুগ্রামে স্কুলবাসে অগ্নিসংযোগ, কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্সিপাল

Share This



গুরুগ্রাম : ‘পদ্মাবত’ ছবির মুক্তি ঘিরে বিক্ষোভের জেরে হরিয়ানার গুরুগ্রামে জ্বালিয়ে দেওয়া হয় স্কুলবাস| জারি করা হয় ১৪৪ ধারা| বুধবারের ওই ঘটনায় স্কুল পড়ুয়া সহ কারও আহত হওয়ার খবর না থাকলেও, বাসের আরোহী শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে| এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার গুরুগ্রামের জি ডি গোয়েঙ্কা স্কুলের প্রিন্সিপাল নীতা বালি জানিয়েছেন, ‘ছাত্র ও শিক্ষকরা সকলেই নিরাপদে আছেন, কর্মীরা পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন| শিক্ষকরা পড়ুয়াদের ভয় পেতে দেননি| আমাদের কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাঁরা ওই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছেন| তাঁরা এ জন্যই প্রশিক্ষিত|’

সঞ্জয় লীলা বনসালির তৈরি বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এর মুক্তি ঘিরে বুধবার দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ| বুধবার গুরুগ্রামের জি ডি গোয়েঙ্কা স্কুলের একটি স্কুলবাসের উপর চড়াও হয়ে তাতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা| তবে, ওই ঘটনায় স্কুল পড়ুয়া সহ কারও আহত হওয়ার খবর নেই| এরপরই ‘পদ্মাবত’ ছবির মুক্তিকে কেন্দ্র করে প্রতিবাদের জেরে নিরাপত্তা জোরদার করা হয় হরিয়ানা জুড়ে| শহরের প্রেক্ষাগৃহগুলিতে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়|

কোন মন্তব্য নেই: