বাইরে না গিয়ে এ রাজ্যে কাজ করুন : মমতা - Aaj Bikel
বাইরে না গিয়ে এ রাজ্যে কাজ করুন : মমতা

বাইরে না গিয়ে এ রাজ্যে কাজ করুন : মমতা

Share This


কলকাতা : বাইরে না গিয়ে এ রাজ্যে কাজ করুন । যারা বাইরে আছেন ফিরে আসুন । এ রাজ্যেই কাজের সুযোগ রয়েছে । আরও লগ্নি আসছে রাজ্যে । গত ৬ বছরে ৮১ লক্ষ চাকরি হয়েছে । আগামিদিনে বাংলাই গন্তব্য । বিশ্বকে পথ বাংলা । বুধবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত খেলাশ্রী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ।

তিনি বলেন,২ টাকা কিলো চাল থেকে সাইকেল,বিনা পয়সায় চিকিৎসার সুযোগ দিয়েছি,সবুজসাথী প্রকল্পে ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী জানান,গঙ্গাসাগরে ৩২ লক্ষ মানুষ এসেছিলেন । সফলভাবে মেলার আয়োজন হয়েছে । অনেক কষ্ট করে রাজ্য চালাতে হচ্ছে । আগের সরকারের ঋণ শোধ করছি আমরা । ঋণ শোধ করতেই টাকা চলে যাচ্ছে । নোটবন্দি-জিএসটি-র জন্য বহু ক্ষতি হয়েছে ।

অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন । কিন্তু ঋণ শোধ করেও ঢালাও উন্নয়ন হচ্ছে । আগে খেলাকে গুরুত্ব দেওয়া হয়নি । ক্রীড়াক্ষেত্রে বাজেট প্রায় ৬ গুণ বেড়েছে । ২০১১-এর পর খেলায় বরাদ্দ বেড়েছে । ১৯টি নতুন স্টেডিয়াম করেছে এই সরকার । যুব-বিশ্বকাপ সফলভাবে হয়েছে । ১২ ঘণ্টার মধ্যে ম্যাচের আয়োজন করা সম্ভব হয়েছে । অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেরও দাবি জানিয়েছি আমরা । রাজ্য সরকারের কাজে খুশি ফিফা । দীর্ঘদিন পর কলকাতায় ডুরান্ড কাপ হচ্ছে প্রাক্তন খেলোয়াড়দের সুবিধা দিতে চাই, তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ।

তাঁর মতে, চরিত্র গঠনে ক্লাবের ভূমিকা আছে । সমাজগঠনে ক্লাবগুলিকে দায়িত্ব নিতে হবে । এক একটি ক্লাব এলাকা চালাবে । কোনও ঘৃণা বিদ্বেষ করতে দেবেন না । নিজের পাড়ার দিকে নিজেদেরই নজর দিতে হবে । এভাবেই গ্রাম থেকে শহর, ক্লাবকে বাড়তি গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন ৪,৩০০ ক্লাবের হাতে ২ লক্ষ টাকা করে অনুদান তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে । এই খাতে ৬০০ কোটি টাকা খরচ হয়েছে, বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, একটি যুব ক্লাবের দায়িত্ব শুধু মাঠে-ময়দানে নয় । চরিত্রগঠনের মতো গুরুদায়িত্বও যুব ক্লাবগুলির কাঁধে । তাদেরই দায়িত্ব জাতি ও সমাজকে নেতৃত্ব দেওয়া । একটা ক্লাব এলাকার চোর-ডাকাতকে আটকে দেয় । এলাকার উন্নয়নে ক্লাবগুলিকে নিজেদের মধ্যে প্রতিযোগিতার কথাও বলেন মমতা ।

পাশাপাশি এদিন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদরা । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত খেলাশ্রী অনুষ্ঠানে আজ বাংলার কৃতী ক্রীড়াবিদদের হাতে ট্রফি, স্মারক ও উত্তরীয় তুলে দেওয়া হয় ।

এদিন খেল সম্মান পেলেন, মণিকা সরেন, স্বপ্না বর্মন, ভাস্কর মুখোপাধ্যায়, অরিন্তপ দাশগুপ্ত, ইন্দ্রজিৎ পাল, প্রিয়াঙ্কা রায়, সঙ্গীতা বাঁশফোড়, দেবাশিস সেন, অঙ্কুর দাস, শুভঙ্কর প্রামাণিক, রিমো সাহা ।
বাংলার গৌরব সম্মান দেওয়া হল, আশিস মণ্ডল, অপর্ণা ঘোষ, পলাশ নন্দী, মিঠু মুখোপাধ্যায়, মিনতি রায়, তনুময় বসু, তরুণ দে, অভিজিৎ দেবনাথ, রুপালি পাণ্ডে (হালদার), ইনাম উর রহমান, গৌরী ঘোষ, দিলীপ কুমার সেন, ফ্রান্সিস গোমেজকে ।ক্রীড়া গুরু সম্মান পেলেন, সুবাস সরকার । জীবনকৃতী সম্মান পেলেন, রীতা সেন, অরুণ ঘোষ ।বিশেষ সম্মান তুলে দেওয়া হল, ঝুলন গোস্বামী, সৌরভ কোঠরি, সৌম্যজিৎ ঘোষ, সায়নী দাস, তৃষা দেব, অতনু দাস, অর্পিতা মুখোপাধ্যায়, মেহুলি ঘোষ, প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়, রহিম আলি, অভিজিৎ সরকার, জিতেন্দ্র সিং, ৭১তম সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল দলের সদস্যদের হাতে ।

কোন মন্তব্য নেই: