কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে SSC চাকরি-প্রার্থীদের মামলার প্রস্তুতি - Aaj Bikel
কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে SSC চাকরি-প্রার্থীদের মামলার প্রস্তুতি

কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে SSC চাকরি-প্রার্থীদের মামলার প্রস্তুতি

Share This

 

আজ বিকেল: ঢাকঢোল পিয়ে গোটা বিশ্বজুড়ে পালিত হয়েছে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’৷ এ রাজ্যেও একই ভাবে দিনটি উদযাপন করা হয়েছে৷ কিন্তু, ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ নিয়ে লাফালাফি-উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও সরকারি নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত বঞ্চনার শিকার রাজ্যের শারীরিক ও মানুষিক-ভাবে পিছিয়ে পড়া প্রায় কয়েক লক্ষ চারকিপ্রার্থী৷

অভিযোগ, প্রতিবন্ধীদের নিয়ে অনেক আইন তৈরি হলেও তার এখনও ফলপ্রসূ হয়নি৷ ভারতের দু’একটি রাজ্যে PWD Act 2016 চালু হলেও এইবঙ্গে তা এখন চালু হয়ন৷ কিছু কিছু সংরক্ষণের আওতাতে থেকে বঞ্চিত হওয়ারও অভিযোগ তুলছে মেধাবী প্রতিবন্ধীদের একাংশ৷ দীর্ঘ দিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে ও নিজের দাবি আদায়ের লক্ষ্যে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন প্রায় ২০ জন প্রতিবন্ধী চাকরিপ্রার্থী৷

চাকরি-প্রার্থীদের দাবি, প্রতিবন্ধীদের নিয়ে অনেক আইন তৈরি হলেও তার এখনও ফলপ্রসূ হয়নি৷ রাজ্যে PWD Act 2016 চালু হয়নি৷ তাঁদের দাবি, ২০১১ সালের জনগণনা অনুযায়ী রাজ্যে প্রতিবন্ধীর সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার৷ মোট জনসংখ্যার ২.২১ শতাংশ৷ তাঁদের অভিযোগ, পশ্চিমবঙ্গে প্রতিবন্ধীদের প্রাপ্য সম্মান পাওয়া দূর, পরীক্ষাকেন্দ্রে যাতায়াতেও চূড়ান্ত অসুবিধার মুখে পড়তে হচ্ছে৷

অভিযোগ, শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠে শিক্ষা অর্জন করে চাকরির উপযুক্ত হলেও মিলছে না উপযুক্ত শূন্যপদ৷ west Bengal school service commission-এর ক্লার্ক পদের তৃতীয় মেধাতালিকা ও গ্রুপ ডির তৃতীয় মেধাতালিকায় প্রতিবন্ধীদের কোনও আসন সংরক্ষিত রাখা হয়নি৷ আবার কোথায়ও কোথায় অর্থোপেডিক প্রতিবন্ধীদের বঞ্চিত করা হচ্ছে৷

West Bengal school service commission-এর 1st SLST (xi-xii) ও (ix-x) পরীক্ষাতে অর্থোপেডিক প্রতিবন্ধীদের প্রাপ্য আসন দেওয়া হয়নি বলে অভিযোগ৷ West Bengal school service commission Upper primary পরীক্ষাতেও একই ভাবে তাঁদের বঞ্চনা করা হয়েছে অভিযোগ তোলা হয়েছে৷ চাকরি-প্রার্থীদের দাবি, পরীক্ষাগুলিতে অর্থোপেডিক প্রতিবন্ধীদের এক শতাংশ সংরক্ষণের কথা থাকলেও তা কার্যকর হচ্ছে না৷

আজ বিকেলকে দেওয়া একটি ওয়েব সাক্ষাৎকারে শুভ সাহা বলেন, ‘‘কমিশন আছে নামেই৷ প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে অপারগ কমিশন৷ আমারই তাঁর প্রমাণ৷ সংবাদমাধ্যম আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ কমিশনও আমাদের দাবি শুনছে না৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিবন্ধীরা কোথায় গিয়ে প্রাপ্য অধিকার পাবে বলতে পারেন? শিক্ষিত সমাজের কাছে আমাদের প্রশ্ন, আমরা বহু প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষা অর্জন করেছে৷ আর আমাদের সঙ্গেই এমন বঞ্চনার জবাব দেবে তো বর্তমান সমাজব্যবস্থা?’’
তাঁর আরও মন্তব্য,‘‘নিজের প্রাপ্য অধিকার বুঝে নিতে হলে আইনি পথ ছাড়া আর আমাদের কোনও উপায় নেই৷ বহুবার প্রশাসনকে জানিয়েছি৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷ আমরা এবার কমিশনের বিরুদ্ধে  হাইকোর্টে কেস করতে চলেছি৷ আমাদের দাবি,  কেন সরকারি চাকরিতে আমাদের এক শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে না৷ কেন  নকল প্রতিবন্ধীদের মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে না৷’’

কোন মন্তব্য নেই: