‘এক ধাক্কা অউর দো, ময়ূখ ভবন তোড় দো’- SSC-র নিয়োগের দাবিতে চূড়ান্ত ক্ষোভের বিস্ফোরণ - Aaj Bikel
‘এক ধাক্কা অউর দো, ময়ূখ ভবন তোড় দো’- SSC-র নিয়োগের দাবিতে চূড়ান্ত ক্ষোভের বিস্ফোরণ

‘এক ধাক্কা অউর দো, ময়ূখ ভবন তোড় দো’- SSC-র নিয়োগের দাবিতে চূড়ান্ত ক্ষোভের বিস্ফোরণ

Share This

 আজ বিকেল: কমিশনের আশ্বাসবাণী শুনে প্রথম দফায় ফিরতে হয়েছিল খালি হাতেই৷ মেধাতালিকা প্রকাশের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দফার কর্মসূচিও পণ্ড হয়েছে পুলিশি তাণ্ডবের জেরে৷ এবার তৃতীয় ও শেষ দফায় সর্বশক্তি দিয়ে মরণ-বাচন আন্দোলনের ডাক দিলেন SSC-র চাকরিপ্রার্থীরা৷
মরণ-বাচনের শেষ লড়াইয়ে এবার নিজের দাবি ছিনিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছেন চাকরিপ্রার্থীরা৷ মাত্র কয়েকশো জন অভিভাবকের আন্দোলনের জেরে জিডি বিড়লা ঘটনায় প্রিন্সিপালকে অপসারণ করানো যায়, তাহলে পাঁচ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে  পাঁচ হাজার পড়ুয়া কি আন্দোলন করে আপারের মেরিট লিস্ট আদায় করতে পারবো না? SSC-র চাকরিপ্রার্থীদের অন্দরে চলছে এখন জোড় জল্পনা৷ উঠছে স্লোগান, ‘এক ধাক্কা অউর দো, ময়ূখ ভবন তোড় দো৷’

গত সোমবারের আন্দোলন ব্যর্থ হওয়ার পর ফের নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে কোমর বাধতে শুরু করেছেন SSC-র চাকরিপ্রার্থীদের একাংশ৷ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এবার সমস্ত দাবি আদায় করে নিতে চাইছেন চাকরিপ্রার্থীরা৷

আন্দোলনের প্রস্তুতি প্রসঙ্গে রাজা নন্দি বলেন, ‘‘আন্দোলন হবে আবার৷ অনেক বেশি শক্তিশালী ও সুপরিকল্পিত ভাবে এবার আমরা আন্দোলনে নামব৷ প্রস্তুতি চলছে আন্দোলনের সফলতার লক্ষ্যে৷ তৈরি থেকো সব৷’’ আন্দোলনে অংশ গ্রহণের জন্য রাজা নন্দির আর্জি, ‘‘আমাদের তৈরি হতে হবে৷ সঙ্গে ১৫জন জোগাড় করতে হবে৷ প্রয়োজনে রাতে থাকতে হবে৷ সেই মানসিক প্রস্তুতি নিয়ে এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত৷’’

আন্দোলন গড়ে তোলার জন্য সিদ্ধার্থ কুমার মাল বলেন, ‘‘খুব শীঘ্রই আমরা আপার প্রাইমারির জন্য, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব৷ কারণ, আমরা জানি ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি! এই মন্ত্রে আমাদের আবার একজোট হয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে৷’’ মহিউদ্দিন মাহি বলেন, ‘‘কেউ আশাহত হবেন না৷ আমরা ছিলাম, আছি, থাকব৷ আপারের শেষ দেখেই ছাড়ব৷’’ তন্ময় সাহা বলেন, ‘‘পরবর্তী আন্দোলনের জন্য দু’লক্ষ নই মাত্র পাঁচ হাজার জনকে দেখতে চাই৷ তাহলেই আমার সাফল্য পাব৷’’
সাবির সেখ বলেন, ‘‘কোন আন্দোলন ব্যর্থ হয় না৷ প্রত্যক্ষ না হোক চটজলদি না হোক পরোক্ষ এবং সুদূরপ্রসারী একটা প্রভাব থেকেই যায়৷ গত ৪ ডিসেম্বর বেকারদের ডাকা আন্দোলন সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের উপর কতটা প্রভাব বিস্তার করেছে এ বিচার করা নিরর্থক৷ সবাই একসুরে 'প্রভাব ফেলেনি' বলে চিৎকার জুড়ে দেবে৷ কিন্তু আমি বলব হয়েছে, প্রভাব নিশ্চয় পড়েছে৷ ঐ যে বললাম তাৎক্ষনিক বা চটজলদি সবকিছু হবে এমনটা সবসময় সম্ভব হয় না৷ আর এই আন্দোলন পুরোপুরি ব্যর্থ সেটাই বা কেমন করে বলি৷ SSC সম্পর্কিত সমস্ত গ্রুপ জোট বেঁধে কমিশনের নিয়োগ ব্যবস্থা নিয়ে আওয়াজ তুলেছে৷ এটাও কি আমাদের কাছে কম প্রাপ্তি৷ এই জোটগঠন, এই ঐক্যবদ্ধতা পরবর্তীতে আমাদের হাতে হাত মিলিয়ে চলতে এবং আন্দোলনের বীজ বুনতে অনেক পুষ্টি যোগাবে এ বিশ্বাস মনে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে গেছে৷’’

আগামী আন্দোলনের প্রস্তুতি হিসাবে পড়ুয়াদের মানসিকতা বদলের নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে চারকিপ্রার্থীদের অন্দরে৷ আন্দোলনের সাফল্যের জন্যে SSC-র চাকরিপ্রার্থীদের সকলেই এগিয়ে আসতে আর্জি জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে জোরদার প্রচার ও মতামত সংগ্রহের কাজ৷

আন্দোলনের রূপরেখা এখনও চূড়ান্ত না হলেও পড়ুয়াদের মধ্যে চলছে জোর আলোচনা৷ কীভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যায় যায়, তা নিয়ে চলছে মতামত সংগ্রহের কাজ৷ আগের দু’দফা আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি চলছে বলে পড়ুয়াদের তরফে জানানো হয়েছে৷

কোন মন্তব্য নেই: