আজ বিকেল: পরীক্ষায় নকল করার সময় পড়ুয়াকে হাতেনাতে ধরে ফেলায় ধুন্ধুমার কাণ্ড ঘটল সিউড়ির পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে৷ অষ্টম শ্রেণির ছাত্র আকাশ মুখোপাধ্যায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর শিক্ষককে গালিগালাজ করে বলে অভিযোগ৷ তার জেরে শুভাশিস দত্ত নামে ওই শিক্ষক ছাত্রটির মাথা দেওয়ালে ঠুকে দেয় বলে তার পরিবারের অভিযোগ৷
গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রটিকে সিউড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে সিউড়ি থানায় লিখিত অভিযোগ জানান হয়েছে৷ প্রধান শিক্ষক রজতকান্তি মণ্ডল হাসপাতালে ছাত্রটিকে দেখতে যান৷ তিনি জানান, ছাত্রটি বাকি পরীক্ষা যাতে দিতে পারে তার ব্যবস্থা করা হবে৷ অভিভাবক ও শিক্ষকের সঙ্গে বসে পুরো বিষয়টি জানার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন