আজ বিকেল: জেলা শিশু সুরক্ষা অধিকর্তা পদে ৩৯৪৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ জলপাইগুড়ি জেলার শিশু সুরক্ষা দফতরের অধীনে এই নিয়োগ হবে বলে খবর৷ জেলার বিভিন্ন ব্লকে কর্মীদের পোস্টিং দেওয়া হবে জানা গিয়েছে৷ ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যুবক-যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে৷
যেকোনো শাখায় স্নাতকরা এই আবেদন করতে পারবেন৷ তবে, সমাজবিদ্যা, দর্শন, আইন বিভাগের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া কথা জানানো হয়েছে৷ সঙ্গে কম্পিউটার ও কাউনসিলিংয়ের দক্ষতার কথা বলা হয়েছে৷ যোগ্য প্রার্থীরা মাসে অন্তত ৩৩,২৫০টাকা বেতন পাবেন বলে জানানো হয়েছে৷
প্রার্থী বাছায় লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে৷ ইংরেজিতে ১৫, সাধারণ-জ্ঞানে ২০ ও বিষয় ভিত্তিক প্রশ্নে ৪৫ নম্বর ধার্য করা হয়েছে৷ ১০ নম্বর থাকবে কম্পিউটার টেস্টের জন্য৷ বাকি ১০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য৷ লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকছে৷
আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দফতরের এই www.jalpaiguri.gov.in আবেদন জমা দিতে বলা হয়েছে৷ আবেদন জমা দেওয়ার আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলি প্রার্থীদের খতিয়ে দেখতে আর্জি জানানো হয়েছে৷ আগামী বছর সাত জানুয়ারি লিখিত পরীক্ষার দিন নির্দিষ্ট করা হয়েছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন