কমিশনের ‘ঘুম ভাঙাতে’ SSC পরীক্ষার্থীদের নয়া কৌশল! মাত্র দেড় টাকায় তোলপাড় হতে চলেছে রাজ্য - Aaj Bikel
কমিশনের ‘ঘুম ভাঙাতে’ SSC পরীক্ষার্থীদের নয়া কৌশল! মাত্র দেড় টাকায় তোলপাড় হতে চলেছে রাজ্য

কমিশনের ‘ঘুম ভাঙাতে’ SSC পরীক্ষার্থীদের নয়া কৌশল! মাত্র দেড় টাকায় তোলপাড় হতে চলেছে রাজ্য

Share This
ফাইল ছবি
আজ বিকেল:  ক্ষোভ-বিক্ষোভের পর এবার কমিশনের ‘ঘুম ভাঙাতে’ গান্ধীগিরি নয়া কৈশল৷ কমিশনের বিরুদ্ধে জমা ক্ষোভ উগড়ে দিতে এবার রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছে SSC-র প্রায় কয়েক লক্ষ চাকরি প্রার্থী৷ তবে সরাসরি নয়, কমিশনের ‘শীত ঘুম ভাঙাতে’ পুরানো পোস্টকার্ডকেই এবার হাতিয়ার করতে চলেছেন চাকরিপ্রার্থীরা৷ বেকারত্বের তীক্ষ্ণ যন্ত্রণা লিখে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতির দফতরে একটি করে পোস্ট কার্ড পাঠিয়ে প্রতীকী বিক্ষোভ দেখানোর নয়া কৌশল নিয়েছেন চাকরিপ্রার্থীরা৷


কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? পোস্টকার্ড পাঠিয়ে আদৌও কি বিপ্লব আনা সম্ভব? বেকারত্বের যন্ত্রণা লিখে একটি খোলা চিঠি পাঠালেই কি শীত ঘুম ভাঙবে কমিশনের? উত্তর ‘না’ হলেও চারকিপ্রার্থীদের নয়া এই কৌশলে প্রশাসনিক শীর্ষ মহলে যে চাপ বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না৷  SSC পরীক্ষার্থীদের এক শতাংশও যদি নিজেদের ক্ষোভ-যন্ত্রণার কথা জানিয়ে প্রতিটি দফতে একটি করে চিঠি পাঠায়, তাহলেও সংখ্যাটা প্রায় কয়েক হাজার৷ ফলে, এই সংখ্যক চিঠি সংশ্লিষ্ট দফতরগুলিতে পৌঁছালে কিছুটা হলেও প্রশাসনিক শীর্ষ মহলে বিষয়টি প্রভাব ফেলতে পারে আশা চাকরি-প্রার্থীদের একাংশের৷


নয়া এই কৌশল নেওয়ার পেছনে পড়ুয়াদের যুক্তি, ‘‘আপার প্রাইমারি নিয়োগের শেষ অস্ত্র পোস্ট কার্ড বিপ্লব৷ আমরা আপার প্রাইমারি টেট পাশ শিক্ষার্থীবৃন্দ যদি প্রত্যেকে এক বা একাধিক পোস্ট কার্ড মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উচ্চ আদালতের প্রধান বিচারপতি কাছে আজ থেকে পাঠানো শুরু করি, তাহলে মনে হয় একটা ভালো কিছু হবে৷ কিন্তু সংখ্যাটা আন্দোলনের মতো যেন না হয়৷ প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে৷ যাতে সংখ্যাটা কয়েক হাজার হয়৷ আর এটা বাড়ি থেকে সম্ভব৷ খরচ মাত্র দেড় টাকায়৷’’তবে, শুধু পোস্ট কার্ড পাঠিয়েই আন্দোলনের ইতি টানতে নারাজ পড়ুরা৷ কমিশনকে কমিশনের ভাষায় জবাব দিতে আরও বড় আন্দোলনের নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে৷ সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই তীব্র আন্দোলনের ডাক দেওয়া হতে পারে খবর৷ আন্দোলন প্রসঙ্গে রাজা নন্দি বলেন, ‘‘৮১ লক্ষ চাকরির মিথ্যা-বুলির উল্টো কাঁটায় বদলা হবে ১৮ সালে৷ দেখি তখন কত পুলিশ আসে আমাদের রুখতে৷’’


সোহেনা আলম বলেন, ‘‘সরকারকে উচিত জবাব দেওয়ার সময় বোধ হয় আর বেশি বাকি নেই৷ আমরা তৈরি হচ্ছি৷ আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব৷’’ রাকেশ দত্ত বলেন, ‘‘এবার আন্দোলন গন্তব্য হোক ধর্মতলা৷ আর সেখান থেকে নবান্ন ও রাজভবন৷ তবেই সারা বাংলা জেগে উঠবে৷ সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন৷ জয় আমাদের নিশ্চিত৷’’

কোন মন্তব্য নেই: