#SalmanConvicted: গারদে সলমন খান, রক্তচাপ বাড়ছে প্রযোজকদের - Aaj Bikel
#SalmanConvicted: গারদে সলমন খান, রক্তচাপ বাড়ছে প্রযোজকদের

#SalmanConvicted: গারদে সলমন খান, রক্তচাপ বাড়ছে প্রযোজকদের

Share This

মুম্বই: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বলিউড ‘ভাইজান’ সলমন খানের পাঁচবছরের জেল হওয়ায় এবার বিপাকে পড়েছেন বলিউডের প্রযোজকরা। জানা গিয়েছে, এই মুহূর্তে সলমন খানের উপর নির্ভর করে বলিউডে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রায় ৩০ বছরের কেরিয়ারে একের পর এক সুপারহিট, মেগাহিট ছবি দিয়েছেন তিনি। যদিও অাগামীকাল শুক্রবার এই অাদেশের বিরুদ্ধে দায়ের অাদালতে অাবেদন জানাবেন সলমানের অাইনজীবীরা। এজন্য তাঁকে বৃহস্পতিবার রাতটা কাটাতে হবে যোধপুর সেন্ট্রাল জেলে।

বলিউড সূত্রে খবর, সলমনের যদি জেল হয়, তাহলে বন্ধ হয়ে যাবে ‘রেস থ্রি’-র শুটিং। পাশাপাশি ‘ভরত’ এবং কিটি’-র শুটিংও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ‘দাস কা দম’, ‘বিগ বস ১২’-এর সঞ্চালনায়ও এবার আর সলমনকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে প্রায় হাজার কোটি ক্ষতির মুখে বলিউড। এছাড়া সলমনকে জেলে যেতে হলে সঙ্কটে পড়বে ১০০ কোটি টাকা বাজেটের রেমো ডি সুজার রেস-৩। নির্মাতাদের আশা, আগের দুটি রেস ছবির থেকে এই ছবি বহু গুণ বেশি ব্যবসা করবে, কামাবে ২৫০ কোটির মত টাকা। 

কিন্তু নায়কই যদি অপরাধী সাব্যস্ত হয়ে জেলে যান, তবে হোঁচট খাবে ছবির প্রমোশন। রেস ৩-র পর সলমনের শুরু করার কথা পরিচালক আলি আব্বাস জাফরের ছবি ভারত-র শ্যুটিং। এর আগে আলি আব্বাস ও সলমনের দুটি ছবি সুলতান ও টাইগার জিন্দা হ্যায় সুপারহিট হয়েছে। কিন্তু ২০০ কোটি টাকার মত বাজেটের এই ছবির ওপর সবথেকে বড় বাজি ধরেছেন আলি আব্বাস। ভারত-এ ৫টি আলাদা চরিত্রে দেখা যাবে সলমনকে। পাশাপাশি প্রভু দেবার দাবাং ৩ ছবির কাজ। আগের দুটি ছবি বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু সলমন জেলে গেলে শ্যুটিং শুরু হতে পারবে না। কিক ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি কিক ২। প্রথম ছবি কিক-এর মত দ্বিতীয়টিতেও দেখা যাবে সলমন ও জ্যাকলিন ফার্নান্ডেজকে। ২০১৯-এর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছবিটির। সলমনের জেল হলে সব কিছু বিশ বাঁও জলে পড়ে যাবে।

কোন মন্তব্য নেই: