ঐশ্বর্য রাইকে বিয়ে করছেন লালুর ছেলে - Aaj Bikel
ঐশ্বর্য রাইকে বিয়ে করছেন লালুর ছেলে

ঐশ্বর্য রাইকে বিয়ে করছেন লালুর ছেলে

Share This

ঐশবর্য রাইকে বিয়ে করতে চলেছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। না না চমকে উঠবেন না। ইনি বলিউড তারকা ঐশ্বর্য রাই নন। তেজপ্রতাপ যাঁকে বিয়ে করছেন তাঁর নামও যে ঐশ্বর্য রাই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্নাতক এই ছাত্রীটি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগাপ্রসাদ রাইয়ের নাতনি এবং আরজেডি নেতা চন্দ্রিকা রাইয়ের কন্যা। এই মাসের শেষের দিকে বাগদান পর্বটি সেরে ফেলতে পারলেও বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে আগামী মাস হয়ে যাবে বলে যাদব পরিবার সূত্রে জানা গিয়েছে। আর এই বিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পাটনার ভেটিরিনারি কলেজ ময়দানে।

কোন মন্তব্য নেই: