সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ড: পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা বোর্ডের - Aaj Bikel
সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ড: পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা বোর্ডের

সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ড: পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা বোর্ডের

Share This

নয়াদিল্লি: সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে ফের গুরুত্বপূর ঘোষণা বোর্ডের৷ এবার পরীক্ষা না নেওয়ার ঘোষণা করে পড়ুয়াদের চূড়ান্ত বিভ্রান্তিতে ফেলল সিবিএসই কর্তৃপক্ষ৷ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগের জেরে নতুন করে দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশের ইকনমিক্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, আজ বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, নেওয়া হবে না দশম শ্রেণির অঙ্কের পরীক্ষা৷তবে,  দ্বাদশের ইকনমিক্স পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ পরীক্ষার তারিখ ও সময় সিবিএসই-র ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলেও জানা গিয়েছে৷ বিভ্রান্তি এড়াতে বোর্ডের ওয়েবসাইট দেখাও আর্জি জনানো হয়েছে৷

কোন মন্তব্য নেই: