কলকাতা: রাজ্যসভা নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, সকাল ৯টা নাগাদ তৃণমূলের চারজন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করলেন। নির্ধারিত বিধায়ক সংখ্যা থেকে তৃণমূলের অনেক বেশি বিধায়ক থাকার কারণে চার সাংসদের জয়লাভ সহজ হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভিকে জেতারনোর জন্য মরিয়া হয়ে উঠেছেন তৃণমূলের বিধায়কেরা। পিছিয়ে নেই বামেরাও। রবিন দেবকে জেতানোর জন্য তারাও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিধানসভা ভবনে ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে।
তৃণমূলের চার প্রার্থী নাদিমুল হক, শান্তনু সেন, আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী কোনও প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই জিতে যান। তার ফলে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় যেতে চলেছেন নাদিমুল হক। অন্যদিকে, নাদিমুল হক বাদে তৃণমূলের বাকি ৩ জন সাংসদই রাজ্যসভায় একেবারে নতুন। পাশপাশি তৃণমূল এবং কংগ্রেসের বিধায়কদের যৌথ ভোট দানের ফলে অভিষেক মনু সিঙ্ঘভির জেতা একপ্রকার নিশ্চিত। ক্রস ভোটিং না হলে কংগ্রেস প্রার্থীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে, এই পশ্চিমবঙ্গের বিধানসভায় অনুষ্ঠিত রাজ্যসভা নির্বচন থেকে নিজেদের বিরত রেখেছেন বিজেপির বিধায়কেরা। অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চা জানিয়েছে তার বামেদেরই ভোট দেবে। কিন্তু এরপরেই বামেদের নির্বাচনে তাদের জয়লাভ হওয়া খুবই মুশকিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন