নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত দাদা ও পিসেমশাই - Aaj Bikel
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত দাদা ও পিসেমশাই

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত দাদা ও পিসেমশাই

Share This

কাটোয়া: নবম শ্রেণির এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তার নিজের দাদা, পিসেমশাই সহ আরও কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দাদা সপ্তদীপ রায় ও পিসেমশাইকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। জানা গিয়েছে, আদতে দাঁইহাটের বাসিন্দা ওই কিশোরীর মায়ের মৃত্যুর পর দক্ষিণেশ্বরে পিসির বাড়িতে থাকত। সেখানে তাকে নিজের দাদা, পিসেমশাই, পিসতুতো দাদা, জামাইবাবুরা দিনের পর দিন ধর্ষণ করে। এক পুরুষ বন্ধুর সাহায্যে সেখান থেকে বেরিয়ে এসে থানায় ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ জানায় ওই কিশোরী।

কোন মন্তব্য নেই: