দামাস্কাস : সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি ব্যস্ততম বাজারে রকেট হামলায় মৃত্যু হয়েছে ৩৫ নাগরিকের।আহত হয়েছে বহু মানুষ৷ সামনেই মাদার’স ডে সই উপলক্ষে বাজারে বহু মানুষের ভিড় ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পূর্ব ঘৌতায় সেনাবাহিনীর হামলার বদলা নিতে বিদ্রোহীরা রকেট হামলা চালায়৷ সম্প্রতি পূর্ব ঘৌতায় বোমা নিক্ষেপণের ঘটনায় ৩৮ জন নিরীহ মানুষের মৃত্যু হয়৷ সিরিয়ার বেশিরভাগ এলাকা দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলেও ব্যতিক্রম পূর্ব ঘৌতা৷ এলাকাটি এতদিন বিদেশি মদতপুষ্ট জঙ্গি ও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। সেখান থেকে নিক্ষিপ্ত কামান ও মর্টারের গোলা রাজধানী দামাস্কাসের একের পর এক আঘাত হানতে থাকলে সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি পূর্ব ঘৌতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়।
গত প্রায় এক মাসের অভিযানে পূর্ব ঘৌতায় জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে সিরিয়ার সেনাবাহিনী। সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, তারা পূর্ব ঘৌতা এলাকার ৭০ ভাগ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে পেরেছে৷ প্রসঙ্গত
২০১১ থেকে সিরিয়ায় শুরু হয়েছে গৃহযুদ্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন