পঞ্চায়েত ভোট মিটলেই ছাত্র সংসদ নির্বাচন - Aaj Bikel
পঞ্চায়েত ভোট মিটলেই ছাত্র সংসদ নির্বাচন

পঞ্চায়েত ভোট মিটলেই ছাত্র সংসদ নির্বাচন

Share This

কলকাতা:  জল্পনা তৈরি হয়েছিল আগেই। বৃহস্পতিবার তার কিছুটা অবসান হল মুখ্যমন্ত্রীর ঘোষণায়। পঞ্চায়েত ভোটের পরই কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন হবে বলে এদিন তিনি পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, এবার সেন্ট জেভিয়ার্স মডেলে অরাজনৈতিক ছাত্র সংসদ হবে। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেই সেসব হবে। কলেজে কলেজে তা নিয়ে চিঠিও পাঠানো হবে শিক্ষা দপ্তর থেকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেই ছাত্র সংসদের ভোট নিয়ে প্রস্তুতি শুরু করবে রাজ্য সরকার।

কোন মন্তব্য নেই: