আজ ২৫ লক্ষ জনতার আঙুলে লেখা হবে ত্রিপুরা ইতিহাস - Aaj Bikel
আজ ২৫ লক্ষ জনতার আঙুলে লেখা হবে ত্রিপুরা ইতিহাস

আজ ২৫ লক্ষ জনতার আঙুলে লেখা হবে ত্রিপুরা ইতিহাস

Share This

আজ ত্রিপুরা বিধানসভার  মোট ৬০টি আসনের ৫৯টি নির্বাচন। এনারের নির্বাচনে ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন ভোট ত্রিপুরার ভাগ্য নির্ধারণ করবেন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৪২০ এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬৫ হাজার ৭৮৫। তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বেড়েছে ২.৫২ শতাংশ। রাজ্যের ভোটারদের ১০০ শতাংশের সচিত্র পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রিপুরায় ষাটটি আসনের মধ্যে ১০টি তফশিলি জাতি এবং ২০টি আসন তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ২০১৮-র নির্বাচনে ত্রিপুরায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩২১৪। ভোট গণনা ৩ মার্চ।

কোন মন্তব্য নেই: