চাকদহ : নদিয়ার চাকদহে স্থানীয় তৃণমূলকর্মী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতি কালু রায়। স্থানীয় তৃণমূলকর্মী শান্তনু শীল(৪০)-এর খুনের ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগের তির উঠেছে চাকদহ পৌরসভার পৌরপিতা দীপক চক্রবর্তী। অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা দীপক চক্রবর্তী। সোমবার নদিয়া জেলার প্রশাসনিক বৈঠকে জেলায় আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, রবিবার রাতে নদিয়ার জেলার চাকদহ থানা এলাকায় একটি গানের জলসায় উপস্থিত ছিলেন যুব-তৃণমূল কংগ্রেসকর্মী শান্তনু শীল। প্রত্যক্ষদর্শীদের দাবি মঞ্চে থাকাকালীনই তাকে গুলি করে খুন করে ৩-৪ জনের দুষ্কৃতির দল। গুলি লাগা মাত্রই মঞ্চের মধ্যে লুটিয়ে পড়ে শান্তনু শীল। গুলির আওয়াজ পাওয়া মাত্রই জলসা ছেড়ে পালায় সাধারণ মানুষ। পরে তৃণমূলের কর্মী শান্তনু শীলকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানায় শান্তনুর অবস্থা আশঙ্কাজনক। তার বুকের বাঁ দিকে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সোমবার সকাল ৬ টা নাগাদ মারা যান স্থানীয় যুব তৃণমূলকর্মী শান্তনু শীল।
সূত্রের খবর অনুযায়ী এই খুনের ঘটনায় কালু রায় নামে এক স্থানীয় দুষ্কৃতির নাম উঠে আসছিল। রবিবার রাতে কালু রায়ই তার ৩ জন সহযোগীকে নিয়ে শান্তনু শীলকে গুলি। অভিযুক্ত কালু রায় গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাকদহে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন