ভুবনেশ্বর : প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ ফ্রিদা তপ্নো| বাধ্যর্কজনিত কারণে মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই কংগ্রেস নেত্রীর বয়স হয়েছিল ৯২ বছর| ওডিশার সুন্দেরগড় লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন কংগ্রেস নেত্রী ফ্রিদা তপ্নো| পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন কংগ্রেস নেত্রী ফ্রিদা তপ্নো| মঙ্গলবার সকালে জীবনাবসান হয়েছে তাঁর|
কংগ্রেস নেত্রী ফ্রিদা তপ্নো জন্মগ্রহণ করেছিলেন ১৯২৫ সালের ২০ সেপ্টেম্বর| ওডিশার সুন্দেরগড় লোকসভা কেন্দ্র থেকে পরপর দু’বার যথাক্রমে ১৯৯১ (দশম লোকসভা) ও ১৯৯৬ (একাদশ লোকসভা) সালে কংগ্রেস সাংসদ নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস নেত্রী ফ্রিদা তপ্নো| এরপর ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত ওডিশা থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন ফ্রিদা তপ্নো|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন