নয়াদিল্লি: সন্ত্রাসবাদীদের মধ্যে এই মুহূর্তে হতাশা ও আতঙ্ক কাজ করছে৷ মনোবল ফিরে পাওয়ার জন্য তারা যে ভাবেই হোক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে৷ সাম্প্রতিক সুঞ্জওয়ান জঙ্গি হামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির জেনারেল সেক্রেটারি রাম মাধব৷
গত শনিবার জম্মু শহরের সুঞ্জওয়ান সেনা ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র জৈইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীরা৷ নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি৷ তবে দুঃসংবাদ হল, জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন সেনা জওয়ান সহ মোট ৬ জন৷
জম্মু শহরের সুঞ্জওয়ান সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে সোমবার বিজেপির জেনারেল সেক্রেটারি রাম মাধব জানালেন, ‘সন্ত্রাসবাদীদের এখন হতাশা ও আতঙ্ক গ্রাস করেছে৷ মনোবল ফিরে পাওয়ার জন্য তারা যে ভাবেই হোক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে৷ আমরা দুঃখিত কিছু জওয়ানও নিজেদের প্রাণ বলিদান দিচ্ছেন৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন