বঙ্কিম সরদার কলেজে ছাত্র বিক্ষোভ - Aaj Bikel
বঙ্কিম সরদার কলেজে ছাত্র বিক্ষোভ

বঙ্কিম সরদার কলেজে ছাত্র বিক্ষোভ

Share This

ক্যানিং: কলেজের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার বঙ্কিম সরদার কলেজে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। অনুপস্থিতির কারণে কলেজ কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের বহু ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে না দেওয়ায় শুরু হয় বিক্ষোভ। সকল ছাত্র ছাত্রীদের ফর্ম ফিলাপ করতে দিতে হবে বলে শুরু হয় বিক্ষোভ। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলার পর এদিনের মত বিক্ষোভ উঠে গেলেও ছাত্র ছাত্রীদের দাবী মানা না হলে আগামী দিনে আরও বিক্ষোভ আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছেন ছাত্র ছাত্রীরা।


সম্প্রতি বঙ্কিম সরদার কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের কলেজে উপস্থিতির হার কম থাকার কারণে তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ষাট শতাংশ উপস্থিতি না থাকলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। সেই নিয়ম অনুসারে তৃতীয় বর্ষের প্রায় সাড়ে চারশো ছাত্র ছাত্রীর মধ্যে মাত্র ১৬ জনের ষাট শতাংশ উপস্থিতি রয়েছে। আর শুধুমাত্র তাদের কেই কলকাতা বিশ্ব বিদ্যালয়ের নিয়ম অনুসারে তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলাপ করতে দেওয়া হয়েছে। কিন্তু বাকি প্রায় চারশো ছাত্র ছাত্রী ফর্ম ফিলাপ করতে না পেরে এদিন বিক্ষোভে সামিল হয়। তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের সাথে যোগ দেন প্রথম ও দ্বিতীয় বর্ষের বহু ছাত্র ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়েছে।.

এদিন সকাল থেকেই কলেজে কোন ছাত্র ছাত্রীদের ক্লাস করতে দেননি বিক্ষোভকারী ছাত্র ছাত্রীরা। তাদের দাবী কলেজে ভর্তির সময় এই নিয়মের কথা জানানো হয়নি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়ি ঘর হওয়ার কারণে তারা নিয়মিত কলেজে আসতে পারেন না। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবী, কলেজে চালু হওয়া বায়োমেট্রিক পরিচয় পত্রের মাধ্যমেই জানা গিয়েছে মাত্র ১৬ জন ছাত্র ছাত্রী ৬০ শতাংশের বেশী কলেজে গত শিক্ষাবর্ষে উপস্থিত ছিলেন। তাই বিশ্ব বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের ফর্ম ফিলাপ করতে দেওয়া হয়নি। বিশ্ব বিদ্যালয় যদি এই নিয়ম সিথিল করে তাহলে বাকি ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে দিতে কোন আপত্তি নেই বলে জানান কলেজের অধ্যক্ষ তিলক চক্রবর্তী।

কোন মন্তব্য নেই: