ত্রিপুরা বিধানসভার নির্বাচন উপলক্ষে আজ বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি৷ বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া স্থলবন্দর৷ দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে৷
আজ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ৷ তবে সোমবার থেকে ফের যথারীতি আমদানি-রপ্তানির কাজ শুরু হবে৷ আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আগরতলা-আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে৷ প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ একাধিক পণ্য রপ্তানি করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন