জেলাশাসকের সরকারি বাসভবনের সন্নিকটে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার - Aaj Bikel
জেলাশাসকের সরকারি বাসভবনের সন্নিকটে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার

জেলাশাসকের সরকারি বাসভবনের সন্নিকটে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার

Share This

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের জেলাশাসক আর অর্জুনের সরকারি বাসভবনের কাছেই এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। সোমবার রাত ১০ নাগাদ কোচিং থেকে ফেরার পথে কয়েকজন পড়ুয়া মৃত সদ্যোজাত শিশুটি দেখতে পায়। পরে খবরটা ছড়িয়ে যেতেই ঘটনাস্থলে ভিড় করে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া পুলিশকে। ঘটনাস্থলে এসে সদ্যোজাতর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

 প্রথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে সদ্যোজাত শিশুটিকে যখন ওইখানে রাখা হয়েছিল তখন সে জীবিত ছিল। পরে পাশ দিয়ে যাওয়া কোনো মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয় সদ্যোজাত শিশুটির। পুলিশ জানিয়েছেন মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি স্থানীয় কোনও হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুটিকে এখানে কেউ রেখে গিয়েছে।

কোন মন্তব্য নেই: