বালেশ্বর: দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত৷
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বুধবার বেলা ১১.৩৫ মিনিট নাগাদ ওডিশার বালেশ্বর জেলার চণ্ডীপুরে, আব্দুল কালাম আইল্যান্ড থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় পৃথ্বী-২ মিসাইল৷ ভারতীয় সেনার স্ট্যাটেজিক ফোর্স কম্যান্ড এই পরীক্ষা নিরীক্ষা চালায়৷ প্রতিরক্ষা দফতরের অধিকারিকরা জানিয়েছেন, আব্দুল কালাম আইল্যান্ডের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে পৃথ্বী-২ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়৷ সারফেস-টু-সারফেস মিসাইল পৃথ্বী-২, ৩৫০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে সহজেই৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃথ্বী-২ ক্ষেপনাস্ত্রটি ৫০০-১০০০ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম৷
মঙ্গলবারই ওডিশা উপকূলের আব্দুল কালাম আইল্যান্ড থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় অগ্নি-১ মিসাইলের৷ তার আগে গত ১৮ জানুয়ারি পরমাণু বোমা বহণে সক্ষম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-ফাইভের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন