ভোট শুরুতেই সন্ত্রাস ফিরল ত্রিপুরায় - Aaj Bikel
ভোট শুরুতেই সন্ত্রাস ফিরল ত্রিপুরায়

ভোট শুরুতেই সন্ত্রাস ফিরল ত্রিপুরায়

Share This

 

আগরতলা: ভোটের আগের রাতে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক সন্ত্রাসে উত্তেজনা চরমে। কেন্দ্রীয় বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে শেষ রাত থেকে।


সিপিআইএম এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে প্রায় সারারাত ধরে। মেলাঘরে আগুন, সারা রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক বোমাবাজি হয়েছে। রাজধানী আগরতলাও সংঘর্ষের কবল থেকে রেহাই পায়নি। সূর্যমণিনগরে বিজেপি প্রার্থীকে পুলিশের পোশাক পরিহিত দুষ্কৃতকারীরা মারধোর করেছে।

নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং সন্ত্রাসমুক্ত করতে নির্বাচন দপ্তর সর্বাত্মক চেষ্টা চালালেও রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক সন্ত্রাসের বাতাবরণ রয়েছে৷ সন্ত্রাসের হাত থেকে বাদ যাচ্ছেন না প্রার্থীরাও৷

শুক্রবার রাতে তিনজন বিজেপি প্রার্থী নিগৃহীত হবার পর শনিবারে মাঝ রাতে নিগৃহীত হলেন সূর্যমণিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল৷ অভিযোগ পুলিশের পোশাক পরে গিয়ে তাকে মারধোর করা হয়েছে৷ তিনি বর্তানে আহত। এই রাতে সূর্যমণিনগর কেন্দ্রের অন্তর্গত মাধবপুরে বিজেপি এবং সিপিআইএমের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

সূর্যমণিনগর কেন্দ্র ছাড়াও সন্ত্রাস চলছে মেলাঘর, সোনামুড়া সহ বিভিন্ন এলাকায়৷ মেলাঘরে হারাধন বণিক নামে এক বিজেপির পোলিং এজেন্টের বসত ঘরে গভীর রাতে বাইরে থেকে দরজা আটকে আগুণ লাগিয়ে দেওয়া হয়৷ অবস্থা বুঝতে পেরে দরজা ভেঙ্গে বাইরে এসে আত্মরক্ষা করেন তিনি৷ তবে আগুনে ঘরের সমস্ত জিনিষপত্র ছাই হয়ে গেছে৷ মেলাঘরের পাশাপাশি সোনামুড়ায় বোমাবাজির অভিযোগ পাওয়া গেছে৷

কোন মন্তব্য নেই: