সংশোধনাগারে কারারক্ষীর কাছ থেকে উদ্ধার গাঁজা, নিরাপত্তা নিয়ে আবার উঠল প্রশ্ন - Aaj Bikel
 সংশোধনাগারে কারারক্ষীর কাছ থেকে উদ্ধার গাঁজা, নিরাপত্তা নিয়ে আবার উঠল প্রশ্ন

সংশোধনাগারে কারারক্ষীর কাছ থেকে উদ্ধার গাঁজা, নিরাপত্তা নিয়ে আবার উঠল প্রশ্ন

Share This

কলকাতা : আলিপুর সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে আবারও উঠে গেল বড়সড় প্রশ্ন| মোবাইল ফোন এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার হওয়ার পর এবার আলিপুর সংশোধনাগার থেকে উদ্ধার হল গাঁজা| তাও আবার আলিপুর সংশোধনাগারের এক কারারক্ষীর কাছ থেকেই| নারায়ণ ভুঁইঞা নামে ওই কারারক্ষীকে আটক করেছে জেল কর্তৃপক্ষ| সূত্রের খবর, মঙ্গলবার সকালে ডিউটিতে ঢোকার সময় চেকিং হচ্ছিল| চেকিংয়ের সময় ওই কারারক্ষীর কাছ থেকে উদ্ধার হয়েছে চার প্যাকেট গাঁজা| তত্ক্ষণাত্ আটক করা হয় তাকে| ধৃত কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে জেল কর্তৃপক্ষ|

প্রসঙ্গত, আলিপুর সংশোধনাগারে বিভিন্ন সময়ে জেলবন্দীদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন ও বিভিন্ন সামগ্রী| আর মঙ্গলবার আলিপুর সংশোধনাগারের কারারক্ষীর কাছ থেকে উদ্ধার হল চার প্যাকেট গাঁজা| কারারক্ষীর কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন|

কোন মন্তব্য নেই: