দীর্ঘ জট কাটিয়ে রাজ্যের ১৯ দফতরে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে PSC - Aaj Bikel
দীর্ঘ জট কাটিয়ে রাজ্যের ১৯ দফতরে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে PSC

দীর্ঘ জট কাটিয়ে রাজ্যের ১৯ দফতরে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে PSC

Share This

আজ বিকেল: রাজ্য সরকারের সমস্ত দফতরে কয়েকশো শূন্যপদে নিয়োগের জন্য পিএসসির মিসলিনেয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজামিনেশনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে৷ মোট ১৯টি পদমর্যাদার বিভিন্ন অফিসার, ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, অডিটর, কন্ট্রোলারসহ বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে৷ কয়েক বছর নিয়োগ বন্ধ থাকার পর ফের পিএসসির মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷


যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা ১-১-২০১৮ তারিখের হিসাবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন৷ এরাজ্যের তপশিলি প্রভৃতি প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সে ছাড় পাবেন৷ বাংলা বলতে-লিখতে-পড়তে জানতে হবে৷ সাব-ইনস্পেক্টর অব এক্সাইজ পদের জন্য উচ্চতা অন্তত ১৬০সেমি৷ বুকের ছাতি অন্তত ৫ সেমি ফুলিয়ে ৭৬ সেমি হতে হবে৷

প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে৷ আগামী ৩ মার্চ অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে৷ এই পরীক্ষার পর সফল প্রার্থীদের দ্বিতীয় ধাপ অর্থাৎ ডেস্ক্রিপটিভ টাইপের মূলপর্বের পরীক্ষায় বসতে হবে৷ তারপর পার্সোনালিটি টেস্ট৷ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারুইপুর, ডায়মন্ডহারবার, বারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বহরমপুর, মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ,  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগিড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে পরীক্ষাকেন্দ্র খোলা হচ্ছে বলে জানানো হয়েছে৷ 

প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের৷ থাকবে ১০০টি প্রশ্ন৷ সময় মোট দেড়ঘণ্টা৷ এই পরীক্ষায় সফল হলে মূল পর্বের পরীক্ষায় বসা যাবে৷ কিন্তু এই প্রিলিমিনারির কোনও নম্বর চূড়ান্ত মেধাতালিকা তৈরির সময় যোগ হবে না৷ মূল পর্বের পরীক্ষা ৩ পেপারের মোট ৪৫০ নম্বর থাকবে৷ প্রথম ও দ্বতীয় পত্র প্রতিটিতে ১৫০ করে নম্বর থাকবে৷ সময় দেড়ঘণ্টা৷ তৃতীয় পত্রেও মোট সময় আড়াই ঘণ্টা৷ উত্তর লেখা যাবে ইংরেজি বা বাংলা বা নেপালিতে৷

এই নিয়োগের জন্য আবেদন ফি ১৬০ টাকা ধার্য করা হয়েছে৷ অনলাইনে বা ব্যাংক কাউন্টারে অফলাইনে ফি দেওয়া যাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসাবে পরীক্ষার ফি ১% বেশি৷ অফলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক সার্ভিস চার্জ ২০ টাকা অতিরিক্ত লাগবে৷ রাজ্যের তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ অফলাইনে ফি দেওয়ার ক্ষেত্রে চালান ডাউনলোড করার পরের কাজের দিন ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার যেকোনো শাখায় গিয়ে টাকা জমা দেওয়া যাবে৷ অফলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত৷ চালান ডাউনলোড করে রাখতে হবে ২৪ জানুয়ারির মধ্যে৷
অনলাইনের ক্ষেত্রে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়ার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটলে নতুন করে অনলাইনে বা চালান ডাউনলোড করে অফলাইনে ফি জমা দিতে পারেন। তবে কোনো ক্ষেত্রেই চালানের প্রিন্ট-আউট একবারের বেশি পাওয়া যাবে না।

আবেদন করতে হবে কেবল অনলাইনে ২৪ জানুয়ারি রাত ১২টার মধ্যে। www.pscwbapplication.in বা www.pscwbonline.govin ওয়েবসাইটের One Time Registration লিঙ্কে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। পরীক্ষার নামের সঙ্গে অ্যাপ্লাই নাউ লিঙ্ক আছে, তাতে ক্লিক করে ঢুকতে হবে। সব কলাম সঠিক ভাবে পূরণ করার পর রেজিস্টার লেখা জায়গায় ক্লিক করতে হবে। 

রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট-আউট নিতে হবে। কনফার্ম লেখা জায়গায় ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন। ওই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে পেজে যেতে হবে। যাঁরা আগে পিএসসির কোনও পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাঁদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। পুরনো আইডি ও পাসওয়ার্ড দিয়েই লগ-ইন করে নিজের আবেদনের ফর্ম খুলে যাবে, তাতে আবেদন করতে হবে। অনলাইন পেমেন্টের ব্যাপারে কোনও অসুবিধা হলে ফোন করতে পারেন ৪০০৩-৫১০৪ নম্বরে। অফলাইন পেমেন্টের ব্যাপারে কোনো অসুবিধা হলে ফোন করতে পারেন ২২৬২-৪১৮১ নম্বরে।

আরও পড়ুন- দীর্ঘ জট কাটিয়ে রাজ্যের ১৯ দফতরে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে PSC 
আরও পড়ুন- মোটা বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিল SBI  
আরও পড়ুন- ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশনে ৩,১৬২ নিয়োগ 
আরও পড়ুন- ভুল প্রশ্নের উত্তর দিলেই মিলবে নম্বর! শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র বিতর্ক
আরও পড়ুন-অভাবকে জয় করে মাত্র ২২ বছরেই আইপিএস অফিসারের স্বপ্নের উড়ান 
আরও পড়ুন- সংসদের নয়া নির্দেশে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের বছর নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল 
আরও পড়ুন- পরীক্ষার আগেই হোয়্যাটসঅ্যাপে ফাঁস প্রশ্নপত্র, কিছুই নাকি জানেন না মন্ত্রী!
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের দাবিতে ‘জঙ্গি আন্দোলনে’র চূড়ান্ত কর্মসূচি ঘোষণা 
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে পর্ষদ সভাপতি’র মন্তব্যে আরও বাড়ল বিতর্ক, তাহলে সত্যিই কি দুর্নীতি হয়েছে?
আরও পড়ুন- অধরা প্রশিক্ষণ, নেই ৫০ শতাংশ নম্বর! তবুও, বহাল শিক্ষকতার চাকরি 
আরও পড়ুন- SSC-র মাধ্যমে নিয়োগের সমস্যার পেছনে আসল রহস্যটা কী? পড়ুন, কীভাবে বঞ্চনার শিকার হচ্ছেন চাকরি-প্রার্থীরা! 
আরও পড়ুন- OMR-এ ভুল, অধরা ফলাফল! তবুও শিক্ষক নিয়োগে ডাক পেলেন হাজার পরীক্ষার্থী
আরও পড়ুন- লাইব্রেরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই! শূন্যপদের লড়াইয়ে কীভাবে নেবেন প্রস্তুতি?
আরও পড়ুন- আর কতদিন চাকরি-প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে 'ছেলে খেলা' করবে সরকার? রাজ্যের বিরুদ্ধে ছ'টি বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন- গণ-চিঠি পাঠিয়ে দাবি আদায় না হলে ‘চরমপন্থী’ আন্দোলনে অবরুদ্ধ হবে বাংলা!
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ: ১০০ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা জানলে চমকে উঠবেন
আরও পড়ুন- ইংরাজিতে যে ১৫টি সাধারণ ভুলে জেরে পিছিয়ে পড়ছি আমরা, বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 
আরও পড়ুন- দশম শ্রেণির ইতিহাস সিলেবাসে পরিবর্তন আনছে রাজ্য
আরও পড়ুন- ৩৩,২৫০ টাকার বেতনে শিশু সুরক্ষা দফতরে ৩৯৪৮ শূন্যপদে নিয়োগ
আরও পড়ুন- রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা
আরও পড়ুন- ‘রাজনৈতিক’ মৃত্যুতে ঢালাও চাকরি! যোগ্যতা থাকলেও কেন বঞ্চিত চাকরি প্রার্থীরা?
আরও পড়ুন- নবম-দশমে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ শীঘ্রই
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড় ভাঙতে যে পথে এগচ্ছেন রাজ্যের কয়েক হাজার যুবক
আরও পড়ুন- প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি! 

আরও পড়ুন-পুলিশের তাড়া খেয়ে বিভীষিকার রাত অচেনা শহরে! গল্প শোনাবে একটি মেয়ে
আরও পড়ুন- ‘এক ধাক্কা অউর দো, ময়ূখ ভবন তোড় দো’- SSC-র নিয়োগের দাবিতে চূড়ান্ত ক্ষোভের বিস্ফোরণ
আরও পড়ুন- কমিশনের ‘ঘুম ভাঙাতে’ SSC পরীক্ষার্থীদের নয়া কৌশল! মাত্র দেড় টাকায় তোলপাড় হতে চলেছে রাজ্য
আরও পড়ুন- উচ্চ প্রাথমিকে শূন্যপদ কত? প্রকাশিত হবে তৃতীয় লিস্ট? দেখুন কী বলল কমিশন
আরও পড়ুন- কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে SSC চাকরি-প্রার্থীদের মামলার প্রস্তুতি  
আরও পড়ুন- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ‘কালা দিবস’ SSC চাকরি-প্রার্থীদের
আরও পড়ুন- ৪০৫০ শূন্যপদে কর্মী নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা
আরও পড়ুন-শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ SSC-র, দেখুন কোন বিষয়ে কত আসন রয়েছে
আরও পড়ুন- স্কুল শিক্ষায় আমূল পরিবর্তন আনছে রাজ্য
আরও পড়ুন- এবার শিক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করবে পড়ুয়ারা, জারি নির্দেশিকা
আরও পড়ুন- স্কুল শিক্ষা দফতরের নয়া বিজ্ঞপ্তি, বিপাকে কয়েক হাজার শিক্ষক 
আরও পড়ুন- বাংলায় কি এভাবেই ইংরেজি পড়ানো হয়? রাজ্যের বেহাল শিক্ষায় সুপ্রিম ধাক্কা
আরও পড়ুন- টেটের প্যানেল বাতিলের দাবি তুলে হাইকোর্টে উঠছে মামলা
আরও পড়ুন- অবসরের পর কর্মীদের আর্থিক সাহায্যের ঘোষণা  

কোন মন্তব্য নেই: