নয়াদিল্লি : প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লির রেল পরিষেবার যে ছবি দেখা গিয়েছিল। প্রজাতন্ত্র দিবসের পরে রবিবারও তার কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না । শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার জেরে খারাপ আবহাওয়ার জন্য ১৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়। পাশাপাশি ঘন এবং অতিরিক্ত কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার জন্য ৪৩ টি ট্রেন দেরিতে চলছে । উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কম দৃশ্যমানতা হওয়ার ফলে সিগন্যাল দেখতে পাওয়া যাচ্ছে না। তাই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনগুলি আস্তে চলছে। পাশাপাশি ৭ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়। এর ফলে নাজেহাল অবস্থা সাধারণ যাত্রীদের। ট্রেন বাতিল হওয়ার কারণে বহু যাত্রীই নিজেদের গন্তব্যে পৌছতে পারে না।
অন্যদিকে দিল্লি-গুরুগ্রাম সংযোগকারী হাইওয়েতে ঘন কুয়াশার জন্য ব্যহত হয়েছে যান চলাচল ব্যবস্থা। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন। এই দিন বায়ু দূষণের মাত্রাও তীব্র ছিল। দিল্লির লোধি রোডে এয়ার কু য়ালিটি ইন্ডেক্সে দূষণের মাত্রা ধরা পরেছে পিএম ২.৫ এবং পিএম ১০ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন