হাসপাতালে এমআরআই যন্ত্রে আটকে নিহত যুবক - Aaj Bikel
হাসপাতালে এমআরআই যন্ত্রে আটকে নিহত যুবক

হাসপাতালে এমআরআই যন্ত্রে আটকে নিহত যুবক

Share This

মুম্বই : হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণে প্রাণ হারাল বছর ৩২-র এক যুবক। এমআরআই রুমে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঢুকেছিল বছর ৩২-র রাজেশ মারু। সেই সময় এমআরআই মেশিন টেনে নেয় তাকে। এমআরআই যন্ত্রে আটকে গিয়ে মৃত্য হয় ওই যুবকের। মৃত যুবকের পরিবারের তরফ থেকে জানানো হয় শনিবার নিজের মায়ের এমআরআই করাতে গিয়েছিল ওই যুবক। সেই সময় ওই হাসপাতালের চিকিৎসকরা এবং ওয়ার্ড বয় তাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এমআরআই রুমে যেতে বলে। তারা যুবককে আশ্বস্ত করে জানায় এমআরআই মেশিন বন্ধ রয়েছে। কিন্তু এমআরআই রুমে ঢোকার পরেই এমআরআই যন্ত্র তাকে টেনে নেয়। এবং এমআরআই যন্ত্রে আটকে যাওয়ার জন্যই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

মৃত যুবকের পরিবারের লোক দাবি করেছেন হাসপাতালের চূড়ান্ত গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে রাজেশ মারু। এই বিষয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ। হাসপাতালে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩০৪ ধারায় মামলা রজু করা হয়েছে। পরিবারের লোকেদের দাবি হাসপাতালের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে রাজেশ মারু। উল্লেখ্য, এমআরআই রুমে কোনও ধাতব জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও কেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যুবককে এমআরআই রুমে ঢুকতে দেওয়া হল। তা নিয়েই উঠেছে প্রশ্ন।

কোন মন্তব্য নেই: