লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ ঘোষণা - Aaj Bikel
লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ ঘোষণা

লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ ঘোষণা

Share This

নয়াদিল্লি: লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করা এখনই সম্ভব নয় বলে জানিয়ে দিলেন নতুন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত। তিনি জানান, দুটি নির্বাচন একসঙ্গে করতে হলে যে আইনি পরিকাঠামো দরকার তা তৈরি হতে অনেক সময় লাগবে। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করার পক্ষে সওয়াল করেন। 

২০১৯ থেকেই একসঙ্গে হতে পারে লোকসভা ও বিধানসভা নির্বাচন, এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। এবিষয়ে জানতে চাওয়া হলে ওম প্রকাশ রাওয়াত বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক লোক নই। তবে আমরা এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। বিষয়টি পুরোপুরি আইনি কাঠামোর উপর নির্ভরশীল। যতক্ষণ না উপযুক্ত আইনি কাঠামো তৈরি হচ্ছে, আমাদের এ ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই। আইনি কাঠামো তৈরি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আর এর জন্য অনেকটা সময় লাগবে।”

রাওয়াত আরও বলেন, “নির্বাচন কমিশন সংবিধানের তৈরি। আমাদের ভালো লাগুক বা না লাগুক আইনে যা আছে আমাদের সেভাবেই নির্বাচন পরিচালনা করতে হবে।” ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করা সম্ভব কি না। তখন নির্বাচন কমিশন জানিয়েছিল, একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করতে হলে সংবিধানের এবং নির্বাচনী আইনের সংশোধন করতে হবে। ইভিএম এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় লোকের সংখ্যা বাড়াতে হবে। এজন্য সব মিলিয়ে এজন্য প্রায় ৯ হাজার কোটি টাকা খরচ হবে।

কোন মন্তব্য নেই: