শিলং : আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৬০ আসনের মেঘালয় বিধানসভা নির্বাচনের ৫৭ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ৫৭ জনের তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রী ডাঃ মুকুল সাংমা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগুলি যথাক্রমে তাঁর নিজের পূর্ববর্তী আসন ৫৩ নম্বর আমপাতি এবং নতুন ৪১ নম্বর সংসাক। তাছাড়া তাঁর পত্নী ডিকানচি ডি শিরা নিজের আসন ৫৪ নম্বর মহেন্দ্রগঞ্জ এবং ভাই তথা মন্ত্রী জেনিথ এম সাংমাকে প্রার্থী করা হয়েছে ৫২ নম্বর রাংসাকোণা কেন্দ্রে। কেবল তা-ই নয়, মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পত্নী তথা এমডিসি সাধিয়ারানি এম সাংমাও রয়েছেন প্রার্থীপ্রত্যাশীর তালিকায়। তাঁকে দেওয়া হয়েছে ৫৬ নম্বর গামবেগ্রে উপজাতি তফশিলি আসন। ১৬ নম্বর পূর্ব শিলং উপজাতি তফশিলি আসনে ফের টিকিট দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ক্যাবিনেটমন্ত্রী ডঃ (শ্রীমতি) আমপারিন লিংডোকে। রাজ্য বিধানসভার একমাত্র বাঙালি বিধায়ক তথা অধ্যক্ষ আবুতাহের মণ্ডল যথারীতি ৪৬ নম্বর ফুলবাড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিন আসন যেমন ৬, ১৪ এবং ১৯ নম্বর কেন্দ্রে এখনও প্রার্থী বাছাই করতে পারেনি দল।
প্রদেশ কংগ্রেসের প্রথম তালিকা অনুযায়ী —
১ নম্বর নানিয়াং উপজাতি তফশিলি আসনে জপথিআও লিংডো
২ নম্বর জোয়াই উপজাতি তফশিলি আসনে এ অ্যানড্রু সুল্লাই
৩ নম্বর রাহাং উপজাতি তফশিলি আসনে শ্রীমতি ওয়ানজপ সুঙ্গি
৪ নম্বর মওখাও উপজাতি তফশিলি আসনে নেহেমায়ান ইংকান
৫ নম্বর সুতুঙ্গা-সাইপুং উপজাতি তফশিলি আসনে শিতিয়াং পালে
৭ নম্বর আমরেন উপজাতি তফশিলি আসনে হালান্ডো লামিন
৮ নম্বর মাওহাতি উপজাতি তফশিলি আসনে চেরিয়াস মারনগার
৯ নোংপো উপজাতি তফশিলি আসনে মারিয়াল বর্ন সিয়েম
১০ নম্বর জিরাং উপজাতি তফশিলি আসনে উইটনেস সাংক্লে
১১ নম্বর উমস্নিং উপজাতি তফশিলি আসনে ডঃ চেলেস্টিন লিংডো
১২ নম্বর উমরই উপজাতি তফশিলি আসনে জর্জ বি লিংডো
১৩ নম্বর মাওরিংক্নেং উপজাতি তফশিলি আসনে ডেভিড নংগ্রুম
১৫ নম্বর মওলাই উপজাতি তফশিলি আসনে প্রসেস টি সাওকমি
১৬ নম্বর পূর্ব শিলং উপজাতি তফশিলি আসনে ডঃ শ্রীমতি আমপারিন লিংডো
১৭ নম্বর উত্তর শিলং উপজাতি তফশিলি আসনে ডব্লিউ হামফ্রে ডি সিংখন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন