টেটের প্যানেল বাতিলের মামলা শুনবে হাইকোর্ট - Aaj Bikel
টেটের প্যানেল বাতিলের মামলা শুনবে হাইকোর্ট

টেটের প্যানেল বাতিলের মামলা শুনবে হাইকোর্ট

Share This

আজ বিকেল:  প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় 'অস্বচ্ছতা'র অভিযোগ উঠেছিল আগেই৷ পর্ষদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা৷ পথ অবরোধ-বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে উঠেছিল রাজ্য৷ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ‘অস্বচ্ছতা’র অভিযোগ তুলে প্রায় পাঁচ হাজার অভিযোগও জমা পড়েছিল খোদ শিক্ষামন্ত্রীর দফতরে৷ দায়ের হয়েছিল একাধিক মামলা৷

শিক্ষা ও  চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷ 

টেট পরীক্ষার  পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ ও সংরক্ষণের নিয়ম না মেনে শিক্ষক নিয়োগের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রায় ২৩৬ জন টেট পরীক্ষার্থী৷ দীর্ঘ প্রায় ১১ মাস মামলা চালার পর আজ, সোমবার ফের কলকাতা হাইকোর্টে উঠতে চলছে মামলা৷

উচ্চ প্রাথমিকের সমস্ত আপডেট জানতে এই লিঙ্কে ক্লিক করুন


২০১৭ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলের দাবি জানিয়ে গত বছর ফেব্রুয়ারিতে দায়ের হয় মামলা৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে চলছে এই মামলা৷ আদালত সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার এই মামলা ওঠার কথা৷ এর আগেও গত নভেম্বর মাসে এই মামলা ওঠার কথা ছিল৷ কিন্তু, বিভিন্ন কারণে মামলার শুনানি পিঠিয়ে যায়৷ জানা গিয়েছে, আজ দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে উঠতে পারে মামলা৷
টেট সমস্ত আপডেট জানতে এই লিঙ্কে ক্লিক করুন  


মামলাকারী টেট পরীক্ষার্থীদের দাবি, ‘‘২০১৭ সালে রাজ্য সরকার সংরক্ষণের নিয়ম ভেঙে শিক্ষক নিয়োগ করেছে৷ যা সংবিধান বিরোধী৷ সংরক্ষিত প্রার্থীদের বঞ্চিত করে পর্ষদ বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ করেছে৷ আমরা এই প্যানেল বাতিলের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছি৷’’
SSC-র সমস্ত আপডেট জানতে এই লিঙ্কে ক্লিক করুন 


টেট পরীক্ষার্থীদের অভিযোগ, ২০১৫ সালে টেট পরীক্ষা নিয়ে ২০১৭ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে রাজ্য৷ অভিযোগ, ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষিত চাকরিপ্রার্থীদের ‘বঞ্চিত’ করা হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৭ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সমস্ত চাকরিপ্রার্থীকে জাতিভিত্তিক ক্যাটাগরিতে বসানো হয়৷ কিন্তু নিয়ম বলছে, মেধাতালিকার নিরিখে প্রার্থীদের প্রথমে ডাকা হয়৷ কিন্তু, এক্ষেত্রে তা করা হয়নি৷ সংশ্লিষ্ট সংরক্ষিত আসনগুলির জন্য শুধুমাত্র সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীদের ডাকা হয়৷ ফলে, বেশি নম্বর পেলেও একজন চাকরিপ্রার্থীকে শুধুমাত্র সংরক্ষিত আসনের জন্যেই নিয়োগ করা হয়৷
প্রাথমিকে শিক্ষক নিয়োগ সমস্ত আপডেট জানতে এই লিঙ্কে ক্লিক করুন  

সংরক্ষণ নিয়ে মামলা দায়ের হওয়ার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ১৪ ফেব্রুয়ারি এই সময় পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমাদের সংরক্ষণ রয়েছে ১৪ শতাংশ৷ এবার পাশ করেছেন ৪০ শতাংশ৷ তাই শূন্যপদ থাকলেই নিয়োগ হবে, এই ভেবে যদি কেউ রাস্তায় নামে আমার কিছু করার নেই৷’’
শুধু সংরক্ষণই নয়, পরীক্ষা পদ্ধতি নিয়েও রয়েছে চাকরি প্রার্থীদের একাধিক অভিযোগ৷ মামলাকারীদের দাবি, ২০১৫ সালে টেট পরীক্ষা নেওয়া হয় ১৫০ নম্বরে৷ ইন্টারভিউয়ের জন্য লিখিত পরীক্ষায় মার্স ধরা হয় মাত্র পাঁচ নম্বর৷ ভাইবা-১০, শিক্ষায়-১৫, প্রশিক্ষণের জন্য-১৫ ও অন্যান্য-৫ নম্বর মিলিয়ে মোট ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হয়৷ কিন্তু, কেন্দ্রীয় নির্দেশ রয়েছে, ভাইবার নম্বর কোনও ভাবেই লিখিত পরীক্ষার মোট নম্বরের তিন ভাগের এক ভাগের বেশি হবে না৷ ফলে, এই পদ্ধতিতেও জটিলতা রয়েছে৷
চাকরির সমস্ত আপডেট জানতে এই লিঙ্কে ক্লিক করুন  

মূলত, ২০১৭ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ‘বেআইনি’ দাবি তুলে প্যানেল বাতিলের দাবিতে দীর্ঘ ১১ মাস মামলা চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা৷ মোট ২৩৬ জন চাকরিপ্রার্থীর হয়ে মামলা লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, ঋজু ঘোষালদের মতো বাঘা আইনজীবী৷ পুজোর পর ফের আজ হাইকোর্টে উঠতে পারে এই মামলা৷
আরও পড়ুন- বিদ্রোহ! ৮১ লক্ষের বেকারত্বের যন্ত্রণা মেটাতে নয়া কৌশল, অধিকারের লড়াইয়ে চূড়ান্ত প্রস্তুতি 
আরও পড়ুন- প্রাথমিকে বোঝা কামতে আসরে শিক্ষামন্ত্রী, বড়সড় বদলের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন  
আরও পড়ুন- বেকারত্বের জ্বালা মেটাতে রাজপথ দাপাবে কয়েক হাজার পড়ুয়া! জোড়া কর্মসূচিতে জেরবার রাজ্য 
আরও পড়ুন- দীর্ঘ জট কাটিয়ে রাজ্যের ১৯ দফতরে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে PSC 
আরও পড়ুন- মোটা বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিল SBI  
আরও পড়ুন- ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশনে ৩,১৬২ নিয়োগ 
আরও পড়ুন- ভুল প্রশ্নের উত্তর দিলেই মিলবে নম্বর! শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র বিতর্ক
আরও পড়ুন-অভাবকে জয় করে মাত্র ২২ বছরেই আইপিএস অফিসারের স্বপ্নের উড়ান 
আরও পড়ুন- সংসদের নয়া নির্দেশে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের বছর নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল 
আরও পড়ুন- পরীক্ষার আগেই হোয়্যাটসঅ্যাপে ফাঁস প্রশ্নপত্র, কিছুই নাকি জানেন না মন্ত্রী!
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের দাবিতে ‘জঙ্গি আন্দোলনে’র চূড়ান্ত কর্মসূচি ঘোষণা 
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে পর্ষদ সভাপতি’র মন্তব্যে আরও বাড়ল বিতর্ক, তাহলে সত্যিই কি দুর্নীতি হয়েছে?
আরও পড়ুন- অধরা প্রশিক্ষণ, নেই ৫০ শতাংশ নম্বর! তবুও, বহাল শিক্ষকতার চাকরি 
আরও পড়ুন- SSC-র মাধ্যমে নিয়োগের সমস্যার পেছনে আসল রহস্যটা কী? পড়ুন, কীভাবে বঞ্চনার শিকার হচ্ছেন চাকরি-প্রার্থীরা! 
আরও পড়ুন- OMR-এ ভুল, অধরা ফলাফল! তবুও শিক্ষক নিয়োগে ডাক পেলেন হাজার পরীক্ষার্থী
আরও পড়ুন- লাইব্রেরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই! শূন্যপদের লড়াইয়ে কীভাবে নেবেন প্রস্তুতি?
আরও পড়ুন- আর কতদিন চাকরি-প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে 'ছেলে খেলা' করবে সরকার? রাজ্যের বিরুদ্ধে ছ'টি বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন- গণ-চিঠি পাঠিয়ে দাবি আদায় না হলে ‘চরমপন্থী’ আন্দোলনে অবরুদ্ধ হবে বাংলা!
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ: ১০০ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা জানলে চমকে উঠবেন
আরও পড়ুন- ইংরাজিতে যে ১৫টি সাধারণ ভুলে জেরে পিছিয়ে পড়ছি আমরা, বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 
আরও পড়ুন- দশম শ্রেণির ইতিহাস সিলেবাসে পরিবর্তন আনছে রাজ্য
আরও পড়ুন- ৩৩,২৫০ টাকার বেতনে শিশু সুরক্ষা দফতরে ৩৯৪৮ শূন্যপদে নিয়োগ
আরও পড়ুন- রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা
আরও পড়ুন- ‘রাজনৈতিক’ মৃত্যুতে ঢালাও চাকরি! যোগ্যতা থাকলেও কেন বঞ্চিত চাকরি প্রার্থীরা?
আরও পড়ুন- নবম-দশমে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ শীঘ্রই
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড় ভাঙতে যে পথে এগচ্ছেন রাজ্যের কয়েক হাজার যুবক
আরও পড়ুন- প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি! 

আরও পড়ুন-পুলিশের তাড়া খেয়ে বিভীষিকার রাত অচেনা শহরে! গল্প শোনাবে একটি মেয়ে
আরও পড়ুন- ‘এক ধাক্কা অউর দো, ময়ূখ ভবন তোড় দো’- SSC-র নিয়োগের দাবিতে চূড়ান্ত ক্ষোভের বিস্ফোরণ
আরও পড়ুন- কমিশনের ‘ঘুম ভাঙাতে’ SSC পরীক্ষার্থীদের নয়া কৌশল! মাত্র দেড় টাকায় তোলপাড় হতে চলেছে রাজ্য
আরও পড়ুন- উচ্চ প্রাথমিকে শূন্যপদ কত? প্রকাশিত হবে তৃতীয় লিস্ট? দেখুন কী বলল কমিশন
আরও পড়ুন- কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে SSC চাকরি-প্রার্থীদের মামলার প্রস্তুতি  
আরও পড়ুন- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ‘কালা দিবস’ SSC চাকরি-প্রার্থীদের
আরও পড়ুন- ৪০৫০ শূন্যপদে কর্মী নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা
আরও পড়ুন-শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ SSC-র, দেখুন কোন বিষয়ে কত আসন রয়েছে
আরও পড়ুন- স্কুল শিক্ষায় আমূল পরিবর্তন আনছে রাজ্য
আরও পড়ুন- এবার শিক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করবে পড়ুয়ারা, জারি নির্দেশিকা
আরও পড়ুন- স্কুল শিক্ষা দফতরের নয়া বিজ্ঞপ্তি, বিপাকে কয়েক হাজার শিক্ষক 
আরও পড়ুন- বাংলায় কি এভাবেই ইংরেজি পড়ানো হয়? রাজ্যের বেহাল শিক্ষায় সুপ্রিম ধাক্কা
আরও পড়ুন- টেটের প্যানেল বাতিলের দাবি তুলে হাইকোর্টে উঠছে মামলা
আরও পড়ুন- অবসরের পর কর্মীদের আর্থিক সাহায্যের ঘোষণা  

কোন মন্তব্য নেই: