হাবড়া : সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গিয়ে প্রদীপের আগুনে অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর জখম হল এক শিশু। তার নাম অনিশা চ্যাটার্জি (৪)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার চোংদা রবীন্দ্রপল্লী এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকালে প্রতিবেশীর বাড়িতে অঞ্জলি দিতে গিয়েছিল অনিশা। আচমকা প্রদীপের আগুন লেগে যায় তার শাড়িতে।
সেই সময় ঘটনাস্থলে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে অনিশার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। অনিশাকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অারজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন