ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দাভোসে প্রধানমন্ত্রী - Aaj Bikel
ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দাভোসে প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দাভোসে প্রধানমন্ত্রী

Share This

নয়াদিল্লি  : দাভোস সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডাব্লিউইই)-এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার দিল্লি থেকে বিশেষ বিমানে দাভোসের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী | সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ৪৮ তম সম্মেলনে এবার বাণিজ্য, রাজনীতি, শিল্প, শিক্ষা এবং নাগরিক সমাজের প্রায় ৩০০০ প্রতিনিধি যোগ দেবেন। পাঁচ দিন ধরে চলবে এই সম্মেলন।

এইদিন দাভোসে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে আন্তর্জাতিক ব্যবস্থার চ্যালেঞ্জ, সারা বিশ্বের সরকারি ব্যবস্থাপনার প্রতি সরকার, নেতা, নীতি-নির্ধারক, কর্পোরেট জগতের লোকজন এবং নাগরিক সমাজকে বিশেষ নজর দিতে হবে। সম্প্রতি বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগ বহুমাত্রিক হয়ে উঠেছে। এটা কার্যকরও হচ্ছে। রাজনৈতিক, আর্থিক, মানুষের সঙ্গে মানুষের, নিরাপত্তা বিষয়ক সহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে। দাভোসে আমি আন্তর্জাতিক সমাজের কাছে ভারতের ভবিষ্যতের বিষয়ে আমার চিন্তা-ভাবনা তুলে ধরতে চাই।’

বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখেল এর আগে জানিয়েছেন, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে ভাষণ দেওয়া ছাড়াও সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেটের সঙ্গে বৈঠক করবেন মোদী। এছাড়াও ওখনে শিল্পপতিদের সঙ্গে একটি নৈশভোজে অংশ গ্রহণ করবেন মোদী| এই নৈশ ভোজে প্রধান মন্ত্রী ছাড়াও ভারতে ২০ জন এবং অন্যান্য দেশের ৪০ জন শিল্পপতি এই নৈশ ভোজে উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে| এছাড়াও মঙ্গলবার ডব্লুইএফ-এ জেনারেল মোটর্স, সেলসফোর্স, রয়্যাল ডাচ সেল, নেসলে, জেপি মর্গ্যান সংস্থার প্রধান সহ ১২০ জন শিল্পপতির সঙ্গে আলোচনায় বসবেন মোদী। এই অনুষ্ঠানে প্রায় ৩০০০ অতিথি উপস্থিত থাকবেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে|

প্রসঙ্গত, ১৯৯৭ সালের পর প্রধান মন্ত্রী হিসেবে তার প্রথম দাভোসে যাওয়া| শেষবার যখন ভারতের কোনও প্রধানমন্ত্রী দাভোস সফরে গিয়েছিলেন, তার তুলনায় এখন ভারতের অর্থনীতির অনেক উন্নতি হয়েছে। সেই দিক থকে প্রধানমন্ত্রীর দাভোস সফর তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে| তাই দেশীয় অর্থনীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে|

কোন মন্তব্য নেই: