বিদ্যার দেবীর আরাধনায় মেতেছে বাঙালি - Aaj Bikel
বিদ্যার দেবীর আরাধনায় মেতেছে বাঙালি

বিদ্যার দেবীর আরাধনায় মেতেছে বাঙালি

Share This

কলকাতা  : সোমনবার মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে বাঙালীর ঘরে ঘরে চলছে বিদ্যার দেবীর আরাধনা । রাজ্যজুড়ে সোমবার উত্সমবের আমেজ।বাড়ির পাশাপাশি স্কুল-কলেজেও চলছে বাগদেবীর আরাধনা ৷

বিভিন্ন ক্লাবের মণ্ডপগুলিতেও পুষ্পাঞ্জলী দেওয়ার ভিড় ৷ তবে পুজো মানেই এখন জিনিসপত্রের বাজার অগ্নিমূল্য ৷ গত কয়েকদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে ফুল-ফল ৷ আপেল, বেদানা থেকে শুরু করে পেয়ারা, কুল ও অন্যান্য ফলের দামও এদিন অনেক বেশি। শাক-সবজির দামেও আগুন ৷ ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িত শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর ৷ চলছে শাঁখ, উলুধ্বনিও ৷ এদিন আবার খুদেদের হাতে খড়িরও দেন ৷ চলছে পুষ্পাঞ্জলি, ফলপ্রসাদ ও ভোগ বিতড়ণ।

শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো করা হয় সাধারণ আচারাদি মেনেই। তবে এই পুজোয় বেশ কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয় ৷ যেমন অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ, বাসন্তী রঙের গাঁদা ফুল। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পুজার আগে কুল ভক্ষণ করে না। পুজোর শেষে হয় পুষ্পাঞ্জলি। পরদিন সকালে ফের একবার পুজোর পর চিড়ে ও দই মেশানো দধিকর্মা ঠাকুরকে নিবেদন করে পুজো শেষ হয় ৷ কোনও কোনও পরিবারে এদিন অরন্ধন পালন ও 'গোটা-সেদ্ধ' খাওয়ার প্রথাও রয়েছে।

কোন মন্তব্য নেই: