ত্রিপুরায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল নেতাজির ১২১তম জন্মদিন - Aaj Bikel
ত্রিপুরায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল নেতাজির ১২১তম জন্মদিন

ত্রিপুরায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল নেতাজির ১২১তম জন্মদিন

Share This


আগরতলা  : বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে মঙ্গলবার শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মদিন। মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুল থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার স্কুলে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে প্রচুর লোকের সমাগম হয়।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শোভাযাত্রা বের হয়। সকালে শোভাযাত্রা বের হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার সম্মুখে ছিল নেতাজির প্রতিকৃতি। ছিল শঙ্খধ্বনি। ছিল ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমও। এর পর একে একে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের শোভাযাত্রা বের হয়। ট্যাবলো ছিল চারটি। নেতাজি স্কুলের প্রাক্তনদের এলামণির একটি ট্যাবলো ছাড়াও ইকফাই ইউনিভার্সিটি-সহ তিনটি ট্যাবলো ছিল।

কোন মন্তব্য নেই: