জনজাতি-ভিত্তিক সব দলের সঙ্গে জোটে আশাবাদী বিজেপি - Aaj Bikel
জনজাতি-ভিত্তিক সব দলের সঙ্গে জোটে আশাবাদী বিজেপি

জনজাতি-ভিত্তিক সব দলের সঙ্গে জোটে আশাবাদী বিজেপি

Share This



আগরতল : রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সক্রিয় জনজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে বিজেপিঐক্য জোট গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যেই আইপিএফটি-র সঙ্গে সমঝোতা হয়ে গেছে।

বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, "আইপিএফটি-র সঙ্গে আলোচনা শেষ হয়েছে। জোটের সামগ্রিক বিষয়বস্তুও চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু ঘোষণার বাকি। সর্বভারতীয় সভাপতি এই ঘোষণা দেবেন। একই সঙ্গে আসন সমঝোতাও হয়ে গেছে। যৌথ ঘোষণা অনুমোদনও দিল্লি থেকে দেওয়া হবে।"

সুনীল দেওধর আরও বলেন, "শুধু আইপিএফটি-র সঙ্গে নয়, অন্যান্য জনজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না-হলেও আশা করা যায় ওই দলগুলির সঙ্গেও সমঝোতা হয়ে যাবে। পাহাড়ে বামবিরোধী জোট বিভাজন না-হওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টাই নেওয়া হবে। এই লক্ষে কাজ চলছে।" দু-একদিনের মধ্যে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই: