শিলচরে কৃষি মেলা ও প্ৰৰ্দশনীর উদ্বোধন করলেন মন্ত্ৰী পরিমল - Aaj Bikel
শিলচরে কৃষি মেলা ও প্ৰৰ্দশনীর উদ্বোধন করলেন মন্ত্ৰী পরিমল

শিলচরে কৃষি মেলা ও প্ৰৰ্দশনীর উদ্বোধন করলেন মন্ত্ৰী পরিমল

Share This

শিলচর   : নানা কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠেয় দু-দিবসীয় কৃষি মেলা ও প্রদর্শনীর শুভউদ্বোধন করেছেন রাজ্যের পূর্ত-মৎস্য এবং আবগারিমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য।

শিলচরে বিপিন পাল সভাস্থলে আয়োজিত মেলা ও প্ৰৰ্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের সমবিকাশ এবং সমোন্নয়নকে লক্ষ্য করে এগিয়ে চলেছে কেন্দ্ৰ ও রাজ্য সরকার। দেশের মধ্যে হরিয়ানা, পাঞ্জাব, বিহার প্রভৃতি রাজ্যের মতো অসমকেও কৃষিক্ষেত্রে উন্নত করতে এই অঞ্চলের কৃষক জনসাধারণকে নিষ্ঠা ও দৃঢ় মনোভাব গ্রহণ করে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কাছাড় জেলা কৃষি আধিকারিক জাকির হুসেন চৌধুরী বলেন, এই মেলায় জেলার এক হাজার কৃষক অংশগ্রহণ করেছেন। মেলায় ৩৪টি স্টলে আধুনিক কৃষি প্ৰযুক্তির প্ৰৰ্দশন,কৃষি, উদ্যানশস্য, পশুপালন, মৎস্য, দুগ্ধ উৎপাদন, জলসেচ ইত্যাদির উপর প্ৰৰ্দশনীর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া কৃষি ও আনুসঙ্গিক ক্ষেত্ৰের উপর আলোচনাচক্ৰেও আয়োজন করা হয়েছে। তিনি জানান, আগামীকাল তিনজন সফল কৃষক এবং তিনজন সফল কৃষি বিক্ৰেতাকে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, আজকের কৃষিমেলার প্রকাশ্য সভায় বিধায়ক আমিনুল হক লস্কর, প্ৰাক্তন কেন্দ্ৰীয়মন্ত্ৰী কবীন্দ্ৰ পুরকায়স্থ, কনাদ পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: