সেতু থেকে টেম্পো পড়ে গিয়ে নিহত ২, আহত ১৩ - Aaj Bikel
 সেতু থেকে টেম্পো পড়ে গিয়ে নিহত ২, আহত ১৩

সেতু থেকে টেম্পো পড়ে গিয়ে নিহত ২, আহত ১৩

Share This


জয়পুর : রাজস্থানের বান্সওয়াড়া জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ এবং আহত ১৩। রবিবার সকালে পিপালখুনট থেকে খেরওয়া যাওয়ার পথে যাত্রী বোঝাই একটি টেম্পো যাচ্ছিল। সেই সময় সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায় টেম্পটি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত ১৩ জনের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তের পরে খামেরা থানার সাব-ইনস্পেক্টার জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি সেতু থেকে পড়ে যায়। তার ফলেই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৫ ফিট উচ্চতা থেকে টেম্পোটি সেতু থেকে পড়ে যায়। মৃতদেহগুলিকে ময়না তদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের তরফে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতেরা হলেন বছর ৪৮-এর শঙ্কর সারকুটা এবং ২০ বছর বয়সী সোনা দিন্দর। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই: