জম্মু : পাকিস্তানি হামলায় আবারও রক্ত ঝরল সীমান্তে| জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর (মানকোটে) সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সংঘর্ষবিরতি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান| শহিদ সেনা জওয়ানের নাম হল, চন্দন কুমার রাই (২৫)| কালবিলম্ব না শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, শনিবার রাতে পুঞ্চ জেলার মেন্ধর (মানকোটে) সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| মর্টার, ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গোলগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান চন্দন কুমার রাই (২৫)| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| শনিবার রাতে হাসপাতালেই প্রাণ হারান বীর সেনা জওয়ান চন্দন কুমার রাই|
সেনাবাহিনী সূত্রের খবর, শহিদ সেনা জওয়ান চন্দন কুমার রাই-এর বাড়ি উত্তর প্রদেশের চান্দৌলি জেলায়| রেখে গেলেন তাঁর বাবাকে| প্রসঙ্গত, পাকিস্তানি হামলায় টানা চার দিন অশান্ত হল জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)| গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পাক হামলায় মৃত্যু হয়েছে ১১ জনের| মৃতদের মধ্যে ৬ জন হলেন সাধারণ নাগরিক, তিন জন সেনা জওয়ান এবং দু’জন হলেন বিএসএফ আধিকারিক|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন