কলকাতায় মারা গেলেন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস - Aaj Bikel
কলকাতায় মারা গেলেন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস

কলকাতায় মারা গেলেন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস

Share This

কলকাতা : চলে গেলেন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস । কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন ত্রিপুরা বামফ্রন্টের এই আহ্বায়ক | গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি | রবিবার ভোর রাতে কলকাতার ত্রিপুরা ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর । জানা গেছে, শনিবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় বৈঠক সেরে প্রিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনে যান তিনি ।

 রাতে সেখানেই অসুস্থ বোধ করলে ডাকেন পাশের ঘরে থাকা দলীয় নেতাকে । গভীর রাতে চিকিত্সক পৌঁছনোর আগেই মৃত্যু হয় খগেনবাবুর । তাঁর আকস্মিক মৃত্যুতে শোক বইছে আলিমুদ্দিনে । রবিবার ত্রিপুরা পৌঁছে বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল খগেনবাবুর । তাঁর প্রয়ানে প্রার্থী ঘোষণা এক দিন পিছিয়ে দিয়েছে বামফ্রন্ট ।

কোন মন্তব্য নেই: