বাঘের সাথে লড়াই করে ফিরে এল মৎস্যজীবী - Aaj Bikel
বাঘের সাথে লড়াই করে ফিরে এল মৎস্যজীবী

বাঘের সাথে লড়াই করে ফিরে এল মৎস্যজীবী

Share This


সুন্দরবন  : সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়লেন দুই মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের সজনেখালী জঙ্গল লাগোয়া খেলোখালি এলাকায়। ঘটনায় গুরুতর জখম মৎস্যজীবীর নাম দেবব্রত সরকার। দেবব্রত বাবুর ভাই ও সামান্য জখম হয়েছেন। দুজনকেই গোসাবা ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

শনিবার সকালে ভাইকে সাথে নিয়ে সুন্দরবন কোস্টাল থানার বাসিন্দা দেবব্রত গিয়েছিলেন কাঁকড়া ধরতে। যখন সজনেখালি জঙ্গল লাগোয়া খোলাখালী এলাকায় জঙ্গলের পাড়ে নেমে কাঁকড়া ধরছিলেন, ঠিক সেই সময় একটি বাঘ ঝাপিয়ে পরে দেবব্রতর উপরে। কিন্তু কাঁদা থাকায় দেবব্রতকে নিয়ে বাঘটি পরে যায় নদীর জলে। ভারসাম্য রাখতে না পেরে দেবব্রতকে ছেড়ে দেয় দক্ষিনরায়। সেই সময় দেবব্রত ও তার ভাই দুজনে মিলে নৌকার বৈঠা ও লোহার শিক দিয়ে বাঘের উপর পাল্টা আক্রমণ করেন। কিছুক্ষণ পর বাঘটি পালিয়ে যায়। অন্যদিকে বাঘের থাবায় দেবব্রতের পিঠ, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয়েছে। বাঘের সাথে লড়াই করতে গিয়ে সামান্য জখম হন তার ভাই ও। গুরুতর জখম অবস্থায় দাদাকে উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মৎস্যজীবী দেবব্রত সরকার।

এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা নীলাঞ্জন মল্লিক বলেন, “এরকম একটা খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানিনা। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি”।

কোন মন্তব্য নেই: