তাপমাত্রার পারদ এখন উঠছে - Aaj Bikel
তাপমাত্রার পারদ এখন উঠছে

তাপমাত্রার পারদ এখন উঠছে

Share This


কলকাতা : এবছরের মত শীত কি এবার চলেই গেল । তাপমাত্রার পারদ এখন উঠতে শুরু করেছে । রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম । গরম না পড়লেও একই সঙ্গে এ আবহাওয়া আগামী দু-একদিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী দু-একদিন কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ঘোরা ফেরা করবে ।

এ ছাড়া রাজ্যে বিভিন্ন শহরের তাপমাত্রা বাড়ছে । দার্জিলিং সর্বোচ্চ ৮ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি সর্বনিম্ন ৮ সর্বোচ্চ ১৭, কোচবিহার সর্বনিম্ন ৯ সর্বোচ্চ ২০, মালদহ সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ১৮, বহরমপুর সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২০, শ্রীনিকেতন সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২৪, আসানসোল সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২৩, কৃষ্ণনগর সর্বনিম্ন ৭ সর্বোচ্চ ২১, বাঁকুড়া সর্বনিম্ন ৮ সর্বোচ্চ ২৬, বর্ধমান সর্বনিম্ন ১২ সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার কলকাতার আকাশ থাকবে প্রধানত পরিস্কার । রবিবার সকালেরও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চতাপ মাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৮ শতাংশ । সর্বনিম্ন, ৫৯ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: