চেন্নাই : চেন্নাইয়ে ভাড়া বাড়ল বাসের। আগে ভাড়া ছিল দু’ টাকা এখন বেড়ে হল নয় টাকা৷ শনিবার থেকে বর্ধিত হারে বাস ভাড়া দিতে হবে যাত্রীদের৷ নির্দেশিকা জারি করে জানাল পরিবহণ দফতর৷
ছ’বছর পর রাজ্যে বাড়ল বাস ভাড়া৷ পরিবহণ দফতরের নির্দেশিকা অনুযায়ী, চেন্নাইতে বেসরকারি বাসের ভাড়া বেড়ে হয়েছে নয় টাকা৷ কিন্তু রাজধানী ছাড়া অন্যত্র বাস ভাড়া রাখা হয়েছে সাত টাকা৷ শনিবার সকাল থেকে কার্যকর হয়েছে নয়া ভাড়া৷ অর্থাৎ দু’টাকার জমানা শেষ৷ এবার থেকে বাসে উঠলে গুণতে হবে নয় টাকা৷ শুধু বেসরকারি নয়, ভাড়া বেড়েছে ভলভো এসি ও ডিলাক্স বাসেরও৷ এখন থেকে ভলভো বাসে উঠলেই দিতে হবে ১৮ টাকা৷ এসি বাসের ভাড়া ১৫ টাকা৷ ডিলাক্স বাসের ভাড়া ঠিক হয়েছে ১২ টাকা৷
গত এক সপ্তাহ ধরে বাস ভাড়া সহ একাধিক দাবি দাওয়া আদায়ের দাবিতে বনধের ডাক দিয়েছিলেন পরিবহণ কর্মীরা৷ বনধের জেরে রাজ্যের পরিবহণ ব্যবস্থা অচল হয়ে যায়৷ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা৷ শেষমেষ পরিবহণ কর্মীদের দাবি মেনে ভাড়া বৃদ্ধিতে সায় দেয় পুর্নবিবেচনা কমিটি৷ ২০১১ সালে শেষবার রাজ্যে ভাড়া বৃদ্ধি হয়৷ সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা৷ দক্ষিণের রাজ্যগুলির মধ্যে একমাত্র চেন্নাইতে সর্বনিম্ন ভাড়ার পরিমাণ এত কম ছিল৷ কর্ণাটক, কেরলের মতে রাজ্যে বাস ভাড়া বাড়ানো হলেও তামিলনাড়ুতে বাস ভাড়া অপরির্বতিত থাকে৷ এদিন পরিবহণ দফতর থেকে জানানো হয়, ভাড়া বৃদ্ধির জন্য আগামিদিনে একটি কমিটি গঠন করা হবে৷ এই কমিটির কাজ হবে পেট্রোল, ডিজেল ও অন্যান্য আনুষঙ্গিক খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়ার মুল্যায়ণ করা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন