কেরলে এবিভিপি কর্মী খুন, ধৃত চার এসডিপিআই কর্মী - Aaj Bikel
কেরলে এবিভিপি কর্মী খুন, ধৃত চার এসডিপিআই কর্মী

কেরলে এবিভিপি কর্মী খুন, ধৃত চার এসডিপিআই কর্মী

Share This

কন্নুর  : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) কর্মী খুনের ঘটনায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-র চার কর্মীকে গ্রেফতার করল কন্নুর পুলিশ| ধৃত এসডিপিআই কর্মীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| শুক্রবার কেরলের কন্নুর জেলার কুথুপরম্বা-র কাছে কুপিয়ে খুন করা হয় এবিভিপি কর্মী শ্যাম প্রসাদ (২৪)-কে| তাঁর বাড়ি কন্নুর জেলার পেরাভুর শহরে|

পুলিশ সূত্রের খবর, পেরাভুর গর্ভমেন্ট আইটিআই-এর পড়ুয়া ছিলেন ২৪ বছর বয়সি শ্যাম প্রসাদ| শুক্রবার মোটরবাইকে চেপে কোথাও যাচ্ছিলেন তিনি| আচমকাই কুথুপরম্বা-র কাছে তাঁর পথ আটকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| অভিযোগ, কুপিয়ে খুন করা হয় এবিভিপি কর্মী শ্যাম প্রসাদকে| কন্নুর পুলিশ এই হত্যার ঘটনার তদন্তে নেমে চার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-র কর্মীকে গ্রেফতার করেছে| ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

কোন মন্তব্য নেই: