প্রাথমিক স্কুলে ১২০ পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ২ জন শিক্ষক, ক্ষোভ অভিভাকদের - Aaj Bikel
 প্রাথমিক স্কুলে ১২০ পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ২ জন শিক্ষক, ক্ষোভ অভিভাকদের

প্রাথমিক স্কুলে ১২০ পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ২ জন শিক্ষক, ক্ষোভ অভিভাকদের

Share This

কোয়েম্বাটুর  : সর্ব শিক্ষা অভিযানের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি করার প্রচেষ্টা বিগত বেশ কয়েক বছর ধরেই চালিয়ে আসছে প্রশাসন। কিন্তু দেশের প্রত্যন্ত তথা প্রান্তিক এলাকায় যে এখনও শিক্ষার পরিকাঠামো সে ভাবে উন্নতি হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কোয়েম্বাটুরের অনুপপারপালায়ম এলাকার একটি প্রাথমিক স্কুল। ওই স্কুলে পড়া পড়ুয়াদের বাবা-মায়েরা দাবি করেন স্কুলে পড়া ১২০ পড়ুয়াদের জন্য রয়েছে মাত্র একজন শিক্ষক ও একজন প্রধান শিক্ষক। এই বিষয়ে বিক্ষুদ্ধ অভিভাকেরা জানিয়েছে, ‘স্কুলের শিক্ষাদানের মান একেবারেই খারাপ। স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২০ জন পড়ুয়ার জন্য রয়েছে মাত্র একজন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক।’ এই বিষয়ে স্কুলের পক্ষ থেকে দাবি করা হয় পর্যাপ্ত শিক্ষকের অভাবের জন্য এই সমস্যা দেখা দিয়েছে।

অন্যদিকে, স্কুলের সার্বিক পরিকাঠামো নিয়েও ক্ষোভ রয়েছে অভিভাবকদের। তাদের দাবি স্কুলে খেলার মাঠ নেই। পড়ুয়াদের খেতে দেওয়ারও কেউ নেই। শৌচাগারের অবস্থাও অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর হওয়ার জন্য পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। এই বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার পিটিশন দেওয়ার পরে কোনও লাভ হয়নি দাবি করেন অভিভাবকেরা।

কোন মন্তব্য নেই: