হায়দরাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, শোকের ছায়া পরিবারে - Aaj Bikel
হায়দরাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, শোকের ছায়া পরিবারে

হায়দরাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, শোকের ছায়া পরিবারে

Share This


হায়দরাবাদ : হায়দরাবাদে স্কুল বাসের দরজা থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চার বছর বয়সি এক স্কুল ছাত্রীর| শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ শহরের উপকণ্ঠে সাহেবনগর এলাকায়| মৃত স্কুল ছাত্রীর নাম হল অঞ্জলি (৪)| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকালে সাহেবনগর এলাকা থেকে পড়ুয়াদের বাসে তুলে স্কুল অভিমুখে যাচ্ছিল প্রশান্তি বিদ্যা নিকেতন স্কুলের ওই স্কুলবাসটি| সেই সময় স্কুলবাসের দরজার কাছে দাঁড়িয়ে খেলা করছিল অঞ্জলি| অভিযোগ, স্কুল বাসের দরজা সেই সময় খোলা ছিল| স্কুল থেকে মাত্র ১০ মিনিট দূরে, স্কুলবাসের চালক সজোরে ব্রেক কষলে অঞ্জলি বাস থেকে নিচে পড়ে যায়| তখনই বাসের পিছনের চাকায় পিষ্ট হয় অঞ্জলির মাথা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অঞ্জলিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অঞ্জলির মাথার উপর থেকে চলে যায় স্কুলবাসের পিছনের চাকা| সংজ্ঞাহীন অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে অঞ্জলিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| স্কুলবাসের চালকের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া অঞ্জলির পরিবারে| ছোট্ট মেয়ের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অঞ্জলির মা পুষ্পলতা|

শিশু অধিকার কর্মী এ রাও জানিয়েছেন, ‘স্কুল কর্তৃপক্ষ এবং বাস চালকের অবহেলার জন্যই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে| বাসের দরজায় একজন পরিচারককে রাখা উচিত ছিল| সরকারের উচিত স্কুলটিকে বন্ধ করে দেওয়া|’ বনস্থালীপুরম পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) জানিয়েছেন, স্কুলবাসের চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে| মৃত ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|

কোন মন্তব্য নেই: