অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় রাফায়েল নাদাল - Aaj Bikel
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় রাফায়েল নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় রাফায়েল নাদাল

Share This

মেলবোর্ন  : অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন ম্যাচেই সরাসরি সেটের জয় পেয়ে রাফায়েল নাদাল শেষ ষোলোতে পৌঁছে গেছেন।

তৃতীয় রাউন্ডে বসনিয়ার দামির ডিজামহুরকে ৬-১, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে কোর্ট ছাড়েন স্প্যানিশ আইকন। কোয়ার্টারে ওঠার লড়াইয়ে চতুর্থ রাউন্ডে আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্তজম্যানের বিরুদ্ধে নামবেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। যিনি উইক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভকে ৬-৭ (১-৭), ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে একবারই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টাইটেল উঁচিয়ে ধরেন ৩১ বছর বয়সী নাদাল। ২০০৯ সালের পর আর অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি ছোঁয়া হয়নি তার। এখনও তৃতীয় রাউন্ডের ম্যাচে নামেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও শিরোপার আরেক দাবিদার নোভাক জোকোভিচ।

কোন মন্তব্য নেই: