কলকাতা : প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক অনিন্দ্য সেনগুপ্ত। শনিবার সকালে কলকাতা এক বেসরকারি হাসাপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যকালে তাঁর বয়েস হয়েছিল ৫২ বছর৷ তাঁর মৃত্যুতে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্যালকাটা বয়েস স্কুলের প্রাক্তনী অনিন্দ্য সেনগুপ্ত ৷ ভর্তি ছিলেন বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে | আজ সকাল ৬ টায় সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন অনিন্দ্য সেনগুপ্ত । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী তাঁর পরিবার ও সহকর্মীদের সমবেদনা জানান |
অনিন্দ্য সেনগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন৷ সাংবাদিক হিসেবে কয়েক দশক ধরে কাজ করেছেন কলকাতার দুই প্রধান ইংরেজি সংবাদপত্র দ্য স্টেটসম্যান এবং দ্য টেলিগ্রাফ-এ ৷ রাজনৈতিক সংবাদদাতা হিসেবে পরবর্তীকালে মূলত কাজ করলেও অর্থনৈতিক এবং বাণিজ্যে নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন লিখতেন এই বিশিষ্ট সাংবাদিক| বেশ কয়েকবার কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব সামলেছেন৷ তাছাড়া ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনেরও সম্পাদক হয়েছিলেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন