নয়াদিল্লি : দিল্লির দ্বারকা সেক্টর-১২ মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ৬৭ বছর বয়সি এক পৌঢ়| মৃতের নাম হল দীপক চোপড়া (৬৭)| তাঁর বাড়ি দিল্লির দ্বারকা এলাকায়| দিল্লি মেট্রো রেল সূত্রের খবর, শনিবার সকাল আটটা নাগাদ দ্বারকা সেক্টর-১২ মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন দ্বারকা এলাকার বাসিন্দা দীপক চোপড়া নামে এক পৌঢ়| মাথায় গুরুতর চোট অবস্থায় ওই পৌঢ়কে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে| কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি তাঁকে| মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওই পৌঢ়|
সকালের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়| কী কারণে আত্মঘাতী হলেন ওই পৌঢ়, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন