লখনউ : নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান গোলায় নিহত বিএসএফ জওয়ান জগপাল সিংয়ের পরিবারকে ২৫ লক্ষ টাকার অর্থ সাহায্যের কথা শনিবার ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।
উল্লেখ্য, শুক্রবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সাম্বা এবং রাজৌরি সেক্টারে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর আউটপোস্টগুলি লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেয় বিএসএফ। এই সংঘর্ষে পাকিস্তান গোলায় নিহত হন বিএসএফের ১৭৩ নম্বর ব্যাটিলিয়নের হেড কনস্টেবল জগপাল সিং। শহিদ বিএসএফ জওয়ান ছাড়াও নিহত হন ভারতের ২ স্থানীয় গ্রামবাসী এবং আহত হন ১১।
এদিন শহিদ জগপাল সিংয়ের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আলাদা করে শহিদ জগপাল সিংয়ের বাবা মাকে করে ৫ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করে উত্তরপ্রদেশের রাজ্যের সরকার। পাকিস্তানের এই গুলি চালনার ঘটনার পরেই পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ভারতের বিদেশমন্ত্রক।
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘শহিদদের পরিবারের জন্য আমরা যা কিছু করি না কেন তা খুবই কম। মানুষের জীবনকে টাকার মানদণ্ডে মাপা যায় না।’
এদিকে শহিদ জগপাল সিংয়ের ছেলে গৌরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন তার পিতার হত্যার যেন প্রতিশোধ নেওয়া হয়। সে বলেছে যদি আমাদের একজন জওয়ানকে ওরা মারে তবে পাকিস্তানের ১০ জন জওয়ানকে মারতে হবে। নিহত জওয়ানের মেয়ে জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফ থেকে তাদের পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। উল্লেখ্য, শুক্রবার সাম্বা সেক্টরে শহিদ হন ৫৩ বছর বয়সী এই জওয়ান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন